AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murder in Kolkata: ১৫ দিন আগে দিদির বাড়ি থেকে কোথায় গিয়েছিলেন সুমিতা? জামাইবাবুর কথায় বাড়ছে রহস্য

Murder in Kolkata: ঘটনা সামনে আসার পর থেকে সুমিতার পরিবারের মধ্যেও চলছে চাপানউতোর। জামাইবাবু মানিক ঘোষ বলছেন দিন পনেরো আগে যখন সুমিতা চলে গিয়েছিলেন তখন জানিয়েছিলেন আত্মীয়দের বাড়িতে ঘুরতে যাচ্ছেন।

Murder in Kolkata: ১৫ দিন আগে দিদির বাড়ি থেকে কোথায় গিয়েছিলেন সুমিতা? জামাইবাবুর কথায় বাড়ছে রহস্য
কী বলছেন জামাইবাবু? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 26, 2025 | 10:31 AM
Share

কলকাতা: তিন মাস আগে সুমিতা ঘোষ দিদির শ্বশুরবাড়ি শিয়ালদহে ঠাকুরপাড়ায় এসে উঠেছিলেন। ১৫ দিন আগে এখান থেকে তিনি চলেও যান। তারপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ ছিল না। এমনটাই বলছেন জামাইবাবু মানিক ঘোষ। সম্পত্তি নিয়ে কোন সমস্যা হতে পারে, যার জন্যই তাঁকে খুন করা হল বলে মনে করছেন তিনি। জামাইবাবুর সাফ কথা, “ও তো বছর একবার আসেই। দু-একমাস থাকে। আগের বছরই তো ফ্রেব্রুয়ারিতে এসেছিল। বেশ কিছুদিন ছিল।” এমনকী শ্যালিকার সঙ্গে যে এই কাণ্ড ঘটে গিয়েছে তাও তাঁরা জানেন পুলিশের মাধ্যমেই।  

একইসঙ্গে তিনি আরও জানান, ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ আগে একাধিকবার এই বাড়িতেও এসেছিলেন। তবে সেই সময় কোনও পারিবারিক অশান্তির কথা মনে করতে পারছেন না কেউই। এদিকে মৃত সুমিতা আবার সম্পর্কে ফাল্গুনী ঘোষের পিসিশাশুড়ি। এই ফাল্গুনীর মা আরতি ঘোষ। মঙ্গলবার সকালে আহিরীটোলা ঘাট থেকে নীল রঙের ট্রলি ব্যাগ সমেত তাঁদেরই গ্রেফতার করেছিল। এই ট্রলিতেই ছিল সুমিতার দেহাংশ। 

ঘটনা সামনে আসার পর থেকে সুমিতার পরিবারের মধ্যেও চলছে চাপানউতোর। জামাইবাবু মানিক ঘোষ বলছেন দিন পনেরো আগে যখন সুমিতা চলে গিয়েছিলেন তখন জানিয়েছিলেন আত্মীয়দের বাড়িতে ঘুরতে যাচ্ছেন। তারপর থেকে সুমিতার সঙ্গে আর কোনও যোগাযোগ নেই। অমিতবাবুর ভাই চন্দন ঘোষেরও একই কথা। তিনি বলছেন, “ওর তো এমনিতে কোনও শত্রু ছিল না। কী থেকে কী হয়েছে কিছুই বুঝতে পারছি না। টাকা-পয়সার বিষয়ই এই কাণ্ড ঘটে থাকতে পারে।” 

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য