AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter Weight Loss Tips: সহজে ‘শিল্পা শেট্টি’ হতে চান! বিয়ের মরসুমে রইল টিপস্

Winter Tips: শীতের বিয়ের ভরা মরসুমে দেদার পেটপুজোও চলে। এই সময় ছিপছিপে থাকা খুব কঠিন। সহজে শিল্পা শেট্টির মতো জিরো ফিগার পেতে চাইলে, কয়েকটি ছোট্ট টিপস্ মেনে চলতে পারেন।

Winter Weight Loss Tips: সহজে 'শিল্পা শেট্টি' হতে চান! বিয়ের মরসুমে রইল টিপস্
Winter Weight Loss Tips: সহজে 'শিল্পা শেট্টি' হতে চান! বিয়ের মরসুমে রইল টিপস্
| Updated on: Dec 13, 2024 | 8:28 PM
Share

শীতকাল মানেই প্রতি বছর বিয়ের মরসুম শুরু হয়ে যায়। বাড়ির দাদা-দিদি থেকে শুরু করে বন্ধু-বান্ধব বা পরিচিত কোনও ব্যক্তির বিয়ে লেগেই থাকে। শীতের বিয়ের ভরা মরসুমে দেদার পেটপুজোও চলে। এই সময় ছিপছিপে থাকা খুব কঠিন। সহজে শিল্পা শেট্টির মতো জিরো ফিগার পেতে চাইলে, কয়েকটি ছোট্ট টিপস্ মেনে চলতে পারেন।

অনেকেরই শীতের সকালে ঘুম ভাঙতে চায় না। ব্ল্যাঙ্কেটের ভেতর গুটিসুটি হয়ে শুয়ে থাকেন অনেকেই। অনেকের শীতে শরীরচর্চাতেও অনিহা তৈরি হয়। শীতের দিনগুলোতে অনেকেই ব্ল্যাঙ্কেট ও শরীরচর্চার মিনি ব্যাটেল দেখতে পান। একদিকে ব্ল্যাঙ্কেট বলে এখানেই থাকো আরও কিছুক্ষণ। আবার শরীর বলে এটা ওটা খেয়ে যেটুকু বাড়তি মেদ জমেছে শরীরে, তা সরাও এ বার শরীর থেকে। শীতকালে ওজন কমাতে চাইলে হাঁটতে যেতে পারেন, জগিং করতে পারেন, সাইক্লিং করতে পারেন, যোগা করতেও পারেন।

বিয়েবাড়ির ভরা মরসুমে রোগা হওয়ার সহজ উপায়, মুহূর্তেই দেখুন কামাল—

  • স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যেস করুন- অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন। ভাজাভুজি খাবার পাত থেকে সরান। মিষ্টি খাওয়ার পরিমাণ কমান। প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যেস করুন।
  • গরম স্যুপে চুমুক দিন – শরীরকে উষ্ণ রাখার কাজ করে স্যুপ। শুধু তাই নয়। স্যুপ খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। শীতে স্যুপ খেলে ওজন কমতেও সাহায্য হয়।
  • খাবারের পাতে সবুজের পরিমাণ বাড়ান – স্বাস্থ্যকর খাদ্যাভাস মেনে চলার জন্য মিলের শুরুতেই স্যালাড বা স্যুপ খেতে পারেন। এই সকল খাবার শরীরের জন্যও উপকারী।
  • শরীর সচল রাখুন – শীতে জুবুথুবু হয়ে অনেকেই একটি চেয়ারে বসেই অনেকটা সময় কাটিয়ে দেয়। মাঝে মাঝে ইলেকট্রনিক প্রোডাক্ট থেকে নিজেকে সরিয়ে একটু হাঁটাচলা করাও প্রয়োজন।
  • অল্প পরিমাণ খাবার খেতে পারেন – অনেকেই দিনে দু’বেলা খান। শীতে প্রতি ৩-৪ ঘণ্টা অন্তর অল্প পরিমানে খাবার খেতে পারেন। তাতে খিদেও বেশি পায় না। আর ওজনও নিয়ন্ত্রণে থাকে।
Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?