AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Home Decor: দেওয়াল ভর্তি আঁকিবুঁকি করেছে খুদে? পুজোর আগে বাড়ির হাল ফেরাবেন কীভাবে?

Cleaning Tips: দেওয়াল ভর্তি আঁকিবুঁকি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এটা যেন 'ঘর ঘর কি কাহানি'। সমস্যা হল, দেওয়ালে পড়া দাগছোপ, পেনসিলের আঁকিবুঁকি, মোম রঙের দাগ সহজে ওঠে না। আর বছর বছর বাড়ি রং করানো সম্ভব নয়। এতে খরচ ও খাটুনি বেশি।

Home Decor: দেওয়াল ভর্তি আঁকিবুঁকি করেছে খুদে? পুজোর আগে বাড়ির হাল ফেরাবেন কীভাবে?
| Updated on: Sep 28, 2024 | 11:57 AM
Share

দেওয়াল ভর্তি আঁকিবুঁকি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এটা যেন ‘ঘর ঘর কি কাহানি’। সমস্যা হল, দেওয়ালে পড়া দাগছোপ, পেনসিলের আঁকিবুঁকি, মোম রঙের দাগ সহজে ওঠে না। আর বছর বছর বাড়ি রং করানো সম্ভব নয়। এতে খরচ ও খাটুনি বেশি। কিন্তু সামনেই পুজো। মেরে কেটে হাতে ১১ দিন বাকি। এর মধ্যে বাড়ির জেল্লা ফেরাবেন কীভাবে? দেওয়ালের রং হালকা হলে, তার উপর দাগ থাকলে বিশ্রী দেখায়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে আপনি ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন।

সাদা ভিনিগার

সাদা ভিনিগারের সঙ্গে অল্প তরল সাবান মিশিয়ে দিন। এর মধ্যে স্পঞ্জ ডুবিয়ে রাখুন। তারপর ওই স্পঞ্জ দিয়ে দেওয়ালে থাকা দাগের উপর চেপে চেপে ঘষুন। একটু সময় নিয়ে ঘষলেই দেওয়ালের সমস্যা দাগ উঠতে যাবে। রান্নাঘরের দেওয়াল থেকে তেলচিটে দাগ তুলতেও এই টোটকা কাজে লাগাতে পারেন।

কর্নস্টার্চ

একটি বাটি অল্প পরিমাণ জল নিন। এতে ৩ চামচ কর্নস্টার্চ মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার ওই মিশ্রণটি দেওয়ালে রং-পেন, পেনসিলের দাগের উপর লাগিয়ে দিন। কয়েক মিনিট পর একটু সুতির কাপড় দিয়ে ওই পেস্টটার উপর ঘষুন। যতক্ষণ না দাগ উঠছে ততক্ষণ ঘষতে থাকুন। এতেই সমস্ত দাগ উঠে যাবে।

বেকিং সোডা

বেকিং সোডা দিয়েও দেওয়ালের সমস্ত দাগছোপ পরিষ্কার করতে পারেন। জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এটা দেওয়ালে থাকা দাগছোপের উপর লাগিয়ে দিন। কয়েক মিনিট পর কাপড় দিয়ে ঘষে নিন। দেখবেন সমস্ত দাগ উঠে গিয়েছে আর বাড়ি দেখাচ্ছে একদম নতুনের মতো।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন