AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Spanish Super Cup: স্প্যানিশ সুপার কাপ ফাইনালে এল ক্লাসিকো, মুখোমুখি বার্সেলোনা-রিয়াল

Barcelona: নতুন বছরে বার্সেলোনার সময়টা ভালোই কাটছে। ভিন্ন প্রতিযোগিতাতে পরপর তিনটি ম্যাচ জিতেছে রবার্ট লেওয়ানডস্কির বার্সেলোনা। রিয়াধের আল-আউয়াল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও ওসাসুনা। ২-০ ব্যবধানে এই ম্যাচ জিতে স্প্যানিশ সুপার কাপের (Spanish Super Cup) ফাইনালে পৌঁছে গেল লিওনেল মেসির পুরনো ক্লাব বার্সেলোনা।

| Updated on: Jan 12, 2024 | 5:01 PM
Share
রিয়াধের আল-আউয়াল স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের (Spanish Super Cup) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা (Barcelona) ও ওসাসুনা (Osasuna)। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

1 / 8
গত বারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে খেতাব ধরে রাখতে হলে এই ম্যাচ জিততেই হত। অবশ্য রিয়াধে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছিল। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

2 / 8
স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালের ৫৯ মিনিটে প্রথম গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

3 / 8
 রবার্ট লেওয়ানডস্কিকে গোল করতে সাহায্য করেন ইল্কে গুন্দোগান। তাঁর পাস থেকেই ওসাসুনার জালে বল জড়িয়ে দেন লেওয়ানডস্কি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

4 / 8
দুই দলের ফুটবলাররা গোলের একাধিক সুযোগ তৈরি করলেও আর সফল হননি। ১-০ ব্যবধানেই হয়তো জিতত বার্সেলোনা, যদি শেষ মুহুর্তে বার্সার তরুণ ফুটবলার গোল না করতেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

5 / 8
সংযুক্ত সময়ে (৯০+৩ মিনিটে) জোয়াও ফেলিক্সের পাস থেকে বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোল করেন লামিনে ইয়ামাল। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

6 / 8
বার্সেলোনার লামিনে ইয়ামাল স্প্যানিশ সুপার কাপে গোল করা সবচেয়ে কম বয়সী ফুটবলার হয়েছেন। স্পেনের এই ফুটবলারের বয়স মাত্র ১৬ বছর। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

7 / 8
ওসাসুনাকে ২-০ ব্যবধানে হারিয়ে এ বারের স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট পেয়েছে বার্সেলোনা। এ বার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ফুটবলপ্রেমীরা দেখবেন এল ক্লাসিকে। কারণ, সেখানে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

8 / 8
Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী

ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু

সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা

কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?

কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!

চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া

আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?

নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?

ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?