AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanju Samson Watch: সামনে বিশ্বকাপও, দুই লক্ষ্যে প্রস্তুতি শুরু সঞ্জু স্যামসনের

IPL 2024, Rajasthan Royals: আগামী ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মহেন্দ্র সিং ধোনিকে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। তিনি একাই নন, ভারতীয় ক্রিকেটের তারকা এবং বিদেশি ক্রিকেটারদেরও দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। অনেক তরুণ ক্রিকেটারের কাছে আইপিএলই দক্ষতা প্রমাণের মঞ্চ। অনেক অভিজ্ঞ প্লেয়ারের কাছেও তাই। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Sanju Samson Watch: সামনে বিশ্বকাপও, দুই লক্ষ্যে প্রস্তুতি শুরু সঞ্জু স্যামসনের
Image Credit: ScreenGrab
| Updated on: Mar 03, 2024 | 6:18 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দু সপ্তাহের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশে সাধারণ নির্বাচনের কথা ভেবেই পূর্ণ সূচি তৈরি করা হয়নি। নির্বাচনের দিন ঘোষণা হলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশের সূচি ঠিক করা হতে পারে। এ বারের আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। উদ্বোধনী ম্যাচ চেন্নাইয়ের চিপকে। প্রথম ম্যাচেই মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন আর এক কিপার ব্যাটার ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আগামী ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মহেন্দ্র সিং ধোনিকে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। তিনি একাই নন, ভারতীয় ক্রিকেটের তারকা এবং বিদেশি ক্রিকেটারদেরও দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। অনেক তরুণ ক্রিকেটারের কাছে আইপিএলই দক্ষতা প্রমাণের মঞ্চ। অনেক অভিজ্ঞ প্লেয়ারের কাছেও তাই। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইপিএলে ভালো পারফর্ম করতে পারলে, সুযোগ মিলতে পারে বিশ্বকাপে। সেটাই যেন লক্ষ্য সঞ্জু স্যামসনের।

আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। তাঁর নজরে যেমন এই টুর্নামেন্ট, তেমনই টি-টোয়েন্টি বিশ্বকাপ। জোড়া লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করে দিলেন সঞ্জু স্যামসন। প্র্যাক্টিস গ্রাউন্ডে তাঁর বিশাল কাটআউট। নায়কের মতোই নিজের অস্ত্র ব্যাট তুলে নিলেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। বিধ্বংসী ব্যাটিংয়ে যেন বার্তা, মাঠে নামতে প্রস্তুত।

এ বারের আইপিএলের তৃতীয় দিন অর্থাৎ ২৪ মার্চ মাঠে নামছে রাজস্থান রয়্যালস। তাদের প্রথম প্রতিপক্ষ লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?