AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shardul Thakur: রঞ্জি ফাইনালে ৩৭ বলে হাফসেঞ্চুরি, KKR-কে বার্তা অলরাউন্ডারের!

Ranji Trophy 2024 Final: গত বছর ডিসেম্বরে শেষ বার দেশের হয়ে খেলেছিলেন। এর পর আর কোনও ফরম্যাটেই সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করে জাতীয় দলে ফেরাই লক্ষ্য শার্দূলের। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নজর। কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিটেইন না করলেও সমস্যা হয়নি। মিনি অকশনে তাঁকে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলের আগে রঞ্জিতে নজর কাড়ছেন।

Shardul Thakur: রঞ্জি ফাইনালে ৩৭ বলে হাফসেঞ্চুরি, KKR-কে বার্তা অলরাউন্ডারের!
Image Credit: PTI
| Updated on: Mar 10, 2024 | 7:57 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে দুর্দান্ত ফর্মে শার্দূল ঠাকুর। জাতীয় দলে অটোমেটিক চয়েস নন। তবে বড় ধাক্কা লেগেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। তাঁকে রিটেইন করেনি কলকাতা নাইট রাইডার্স। রঞ্জি ট্রফিতে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে যেন নানা বার্তা দিচ্ছেন শার্দূল ঠাকুর। সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে দল যখন বিপদে, সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শার্দূল ঠাকুর। এ বার ফাইনালের মঞ্চেও বিধ্বংসী ইনিংস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত বছর ডিসেম্বরে শেষ বার দেশের হয়ে খেলেছিলেন শার্দূল ঠাকুর। এর পর আর কোনও ফরম্যাটেই সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করে জাতীয় দলে ফেরাই লক্ষ্য শার্দূলের। তেমনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নজর। কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিটেইন না করলেও সমস্যা হয়নি। মিনি অকশনে তাঁকে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলের আগে রঞ্জিতে নজর কাড়ছেন।

রঞ্জি সেমিফাইনালে তামিলনাডুর বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন। দু-ইনিংস মিলিয়ে ৪টি উইকেটও নিয়েছিলেন। ফাইনালে মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ারের মতো তারকা ক্রিকেটাররা ব্যাট হাতে ব্যর্থ। ফাইনালের মঞ্চে ঝড় তুললেন শার্দূল ঠাকুর। মাত্র ৩৭ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। শেষ অবধি ৬৯ বলে ৭৫ রানের কার্যকরী এবং বিধ্বংসী ইনিংস। মুম্বই প্রথম ইনিংসে ২২৪ রান করে।

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা