AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL, East Bengal: হারের হ্যাটট্রিক, এ বারের আইএসএলে দশম; প্রত্যাবর্তন হল না ইস্টবেঙ্গলের

East Bengal FC vs FC Goa Report: অস্কার ব্রুজো দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড়ায়। উদ্বোধনী এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটেও জায়গা করে নিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগেও ভালো পারফর্ম করছিল। কিন্তু চোট আঘাতে ছন্দপতন। গোয়ায় অ্যাওয়ে ম্যাচেও হার। টানা তিন এবং এ বারের আইএসএলে ইস্টবেঙ্গলের এটি দশম হার।

ISL, East Bengal: হারের হ্যাটট্রিক, এ বারের আইএসএলে দশম; প্রত্যাবর্তন হল না ইস্টবেঙ্গলের
Image Credit: X
| Updated on: Jan 19, 2025 | 10:14 PM
Share

ইন্ডিয়ান সুপার লিগে এ বারের মরসুমের শুরুটা যে ভাবে হয়েছিল, পরিস্থিতি যেন তেমনই। দলে একাধিক চোট আঘাত সমস্যা বাড়িয়েছে। সঙ্গে কার্ড সমস্যাও। মরসুমের শুরুতে টানা ছয় ম্যাচে হেরেছিল ইস্টবেঙ্গল। অস্কার ব্রুজো দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড়ায়। উদ্বোধনী এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটেও জায়গা করে নিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগেও ভালো পারফর্ম করছিল। কিন্তু চোট আঘাতে ছন্দপতন। গোয়ায় অ্যাওয়ে ম্যাচেও হার। টানা তিন এবং এ বারের আইএসএলে ইস্টবেঙ্গলের এটি দশম হার।

কার্ড সমস্যায় ছিলেন না সৌভিক চক্রবর্তী। চোটের জন্য় ছিলেন না হেক্টর ইউস্তে এবং সাউল ক্রেসপো। ডিফেন্সে পাওয়া যায়নি আনোয়ার আলি, মহম্মদ রাকিপকেও। ইস্টবেঙ্গলে সদ্য যোগ দেওয়া নতুন বিদেশি সেলিসকে শুরু থেকেই মাঠে নামান অস্কার ব্রুজো। ছিল দিমিত্রয়স ডায়মান্টাকোস। মিড ফিল্ডে পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকায় ভুগতে হল ইস্টবেঙ্গলকে। শেষ মুহূর্তে গোয়ার আর্মান্দো সাদিকু লাল-কার্ড দেখে মাঠ ছাড়লেও লাভ হয়নি ইস্টবেঙ্গলের।

গত দু-ম্যাচে হার এবং একঝাঁক চোট আঘাতে আত্মবিশ্বাসে এমনিই ঘাটতি ছিল। শুরুতে গোল পেয়ে গেলে হয়তো ইস্টবেঙ্গলের খেলার মান বাড়তেও পারত। হয় যদিও উল্টোটা। ম্যাচ শুরুর ১৩ মিনিটের মধ্যেই লিড নেয় এফসি গোয়া। শর্ট কর্নার নিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তনী তথা এফসি গোয়ার অন্যতম ভরসা বোরহা ফার্নান্ডেজ। নিজেই বল ধরে ইস্টবেঙ্গল বক্সে ভাসানো ক্রস। এফসি গোয়ার তরুণ তুর্কি ব্রিসন ফার্নান্ডেজের হেডে গোল। জিতলে ১০-এ উঠতে পারত ইস্টবেঙ্গল। ১১ নম্বরেই রইল।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?