AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশে গোপনে চলছিল বিদেশি e-SIM বিক্রি, প্লে স্টোর থেকে দুই অ্যাপ ব্লক

Google সম্প্রতি এমনই দুটি অ্যাপ ব্লক করে দিয়েছে,যা এতদিন ভারতীয়দের ই-সিম বিক্রি করত। এখন অ্যাপ দুটি যেহেতু ব্লক করা হয়েছে, তাই এগুলি আপনি আর প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না। অভিযোগ, এই দুটি অ্যাপই ভারতে কোনও অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক ই-সিম বিক্রি করছিল। সেই কারণেই Airalo এবং Holafly নামক অ্যাপ দুটিকে চিরতরে নিষিদ্ধ করেছে গুগল।

দেশে গোপনে চলছিল বিদেশি e-SIM বিক্রি, প্লে স্টোর থেকে দুই অ্যাপ ব্লক
ফের দেশে অ্যাপ ব্যান!
| Edited By: | Updated on: Jan 07, 2024 | 8:15 PM
Share

ই-সিম ব্যবহার করেন নাকি? নাকি, ই-সিম ব্যবহারের কথা ভাবছেন? তাহলে আপনার জন্য একটা জরুরি খবর রয়েছে। Google সম্প্রতি এমনই দুটি অ্যাপ ব্লক করে দিয়েছে,যা এতদিন ভারতীয়দের ই-সিম বিক্রি করত। এখন অ্যাপ দুটি যেহেতু ব্লক করা হয়েছে, তাই এগুলি আপনি আর প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না। অভিযোগ, এই দুটি অ্যাপই ভারতে কোনও অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক ই-সিম বিক্রি করছিল। সেই কারণেই Airalo এবং Holafly নামক অ্যাপ দুটিকে চিরতরে নিষিদ্ধ করেছে গুগল।

অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ DoT-এর নির্দেশে অ্যাপগুলি ব্লক করেছে গুগল। ইন্টারনেট প্রদানকারী অ্যাপগুলির কাছেও এই সব অ্যাপের ব্যবহার বন্ধ করার জন্য অভিযোগ জানানো হয়েছে। প্রসঙ্গত, Airalo এবং Holafly হল সিঙ্গাপুর ভিত্তিক অ্যাপ, যারা ভারতে ই-সিম বিক্রি করত।

ই-সিম কী?

eSIM হল একটি ডিজিটাল সিম, যা ব্যবহারকারীদের একটি ফিজ়িক্যাল সিম কার্ড ব্যবহার না করেই তাদের নেটওয়ার্কের সঙ্গে একটি মোবাইল প্ল্যান সক্রিয় করতে দেয়। তবে, ভারতে বিদেশী সিম কার্ড বিক্রি করার জন্য একটি কোম্পানির DoT থেকে একটি বিশেষ অনুমোদন এবং NoC নিতে হয়। কিন্তু, Airalo এবং Holafly নামক অ্যাপ দুটি প্রয়োজনীয় এনওসি বা অনুমোদন সরকারের কাছ থেকে নেয়নি। এমন পরিস্থিতিতে অ্যাপল এবং গুগলকে এই দুটি অ্যাপ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ বিভাগ।

5 জানুয়ারি থেকে দুটি অ্যাপের অ্যাক্সেস ব্লক করেছে গুগল প্লে স্টোর। অ্যাপল এবং গুগলের ভারতীয় ব্যবহারকারীদের জন্য অ্যাপগুলি ব্লক করা হয়েছে। যদিও এই অ্যাপ দুটির নিষিদ্ধকরণ ভারতের বাইরে অন্য কোনও দেশে প্রযোজ্য হবে না।

কোনও কাগজপত্র প্রয়োজন হবে?

DoT-এর 2022 সালের নীতি অনুসারে, ভারতীয় ব্যবহারকারীদের দেওয়া এই বিদেশি সিম কার্ডগুলি শুধুমাত্র দেশের বাইরে ব্যবহার করা যেতে পারে। এসব সিম বিক্রি বা ভাড়া নিতে গ্রাহকদের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কাগজপত্র দিতে হবে। এছাড়াও, সিম বিক্রেতাদের প্রতি মাসে নিরাপত্তা সংস্থাগুলিকে বিশ্বব্যাপী সিম বিতরণ করতে হবে।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?