AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elephant Attack: একদিকে বাঘ সামাল দিতে ব্যস্ত বন দফতর, অন্যদিকে দলছুট দাঁতাল ঢুকে পড়ল গ্রামে, হাসপাতালে যুবক

Elephant Attack: জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় জয়পুর থানার গোঁসাইপুর গ্রামের পাশে ফুটবল মাঠে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলেন নবীন বিশ্বাস এবং তাঁর বেশ কয়েকজন বন্ধু। হাতি দেখে সকলেই গ্রামের দিকে ছুট দেন। কিন্তু হাতির মুখের সামনে পড়ে যান নবীন।

Elephant Attack: একদিকে বাঘ সামাল দিতে ব্যস্ত বন দফতর, অন্যদিকে দলছুট দাঁতাল ঢুকে পড়ল গ্রামে, হাসপাতালে যুবক
প্রতীকী ছবি Image Credit: Meta AI
| Edited By: | Updated on: Dec 30, 2024 | 12:12 PM
Share

বাঁকুড়া: বাঁকুড়া জেলার একদিকে যখন বাঘিনি জিনাতকে নিয়ে হচচই কাণ্ড সেই সময় জেলারই অপর প্রান্তে দলছুট হাতির হানায় গুরুতর জখম হলেন এক যুবক। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের গোঁসাইপুর গ্রামে। আহত যুবকের নাম নবীন বিশ্বাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘিনি জিনাতকে ধরতে সকাল থেকেই তৎপর ছিল বন দফতর। বাঁকুড়া জেলার প্রায় সমস্ত বন কর্মীদের মোতায়েন করা হয়েছিল সেখানে। সেই সময় একটি দলছুট হাতি জয়পুর জঙ্গল থেকে বেরিয়ে আচমকাই ঢুকে পড়ে লোকালয়ে। 

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় জয়পুর থানার গোঁসাইপুর গ্রামের পাশে ফুটবল মাঠে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলেন নবীন বিশ্বাস এবং তাঁর বেশ কয়েকজন বন্ধু। হাতি দেখে সকলেই গ্রামের দিকে ছুট দেন। কিন্তু হাতির মুখের সামনে পড়ে যান নবীন। দলছুট হাতিটি আচমকাই তাঁকে ধরে পায়ে করে লাথি মারে। এরপর গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতিটি জঙ্গলের দিকে পালিয়ে গেলে আহত নবীন বিশ্বাসকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে। বাঘিনি জিনাতকে ধরতে বন কর্মীরা ব্যস্ত থাকাতেই হাতিটি নজর এড়িয়ে গিয়েছিল বলে স্বীকার করেছে বন দফতর। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?