AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siliguri: ‘একটা শসা ২০ টাকা, টাস্ক ফোর্স পিছন ঘুরলেই যে যার মতো দাম বলছে’

Siliguri: এদিন দুপুরে বাজারে অভিযানে নামে এসটিএফ। কিন্তু দাম কমাতে সদর্থক ভূমিকা নিতে পারে নি তারাও। কয়েকটি বাজারে গিয়ে দাম শুনে ফিরে যান তারা। এ দিন সকালে রেগুলেটেড মার্কেট ছাড়াও বিধান মার্কেটে যান এসটিএফের কর্তারা। কিন্তু দাম কমেনি এতটুকুও।

Siliguri: 'একটা শসা ২০ টাকা, টাস্ক ফোর্স পিছন ঘুরলেই যে যার মতো দাম বলছে'
সবজি বাজারে টাস্ক ফোর্স Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 25, 2024 | 2:01 PM
Share

শিলিগুড়ি: শিলিগুড়িতে ফের বাজারে অভিযানে স্পেশাল টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উষ্মা প্রকাশের পর গত কয়েকদিনে অভিযান হলেও আলুর দাম কমেনি এতটুকুও। সোমবার বাজারে আলু ৩৫ টাকা কিলো। নতুন আলু ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভূটানের আলুর দাম ৬০ টাকা কিলো। সবজির দামেও যেন আগুন লেগেছে।

বাজার করতে এসে বাসিন্দারা বলেন,”সবাই নিজের পকেট ভরাতে ব্যস্ত৷ মুখ্যমন্ত্রী বলছেন বটে,কেউ শুনছে না। গত কয়েক দিনে এক আনা দামও কমেনি।” এক মহিলা বলেন, “একটা শসা বলছে ২০ টাকা। মটরশুটি ১৫০ টাকা। কিছুই হচ্ছে না। টাস্ক ফোর্স চলে গেলেই ওরা আবার যে যার মতো দাম নিচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না।”

এদিন দুপুরে বাজারে অভিযানে নামে এসটিএফ। কিন্তু দাম কমাতে সদর্থক ভূমিকা নিতে পারেনি তারাও। কয়েকটি বাজারে গিয়ে দাম শুনে ফিরে যান তারা। এ দিন সকালে রেগুলেটেড মার্কেট ছাড়াও বিধান মার্কেটে যান এসটিএফের কর্তারা। কিন্তু দাম কমেনি এতটুকুও। টাস্ক ফোর্সের এক আধিকারিক বলেন, “হোল সেলের সঙ্গে রিটেলের তো একটা ব্যাপার আছে। শীতের সবজি উঠছে। দাম আস্তে আস্তে পড়ে যাবে। আলুর দামও কমবে। নতুন আলু উঠলেই দাম কমে যাবে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?