AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Station: দূরপাল্লা থেকে লোকাল, লাইন দিয়ে দাঁড়িয়ে একের পর এক ট্রেন, হঠাৎ কী হল হাওড়া স্টেশনে?

Howrah Station: রেল সূত্রে খবর, বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের সিগনাল পয়েন্ট ফেটে যায়। এর ফলে হাওড়া স্টেশনের এক থেকে ছয় নম্বর প্লাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা।

Howrah Station: দূরপাল্লা থেকে লোকাল, লাইন দিয়ে দাঁড়িয়ে একের পর এক ট্রেন, হঠাৎ কী হল হাওড়া স্টেশনে?
বাতিল একাধিক ট্রেন।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 27, 2024 | 9:26 AM
Share

আশিক ইনসান

হাওড়া: ফের দুর্ভোগে যাত্রীরা। হাওড়া স্টেশনের অনতিদূরে সিগন্যাল পয়েন্ট ভেঙে যাওয়ায় বিপত্তি। যার জেরে হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্ধ ট্রেন চলাচল। তবে দ্রুত লাইন সারিয়ে তোলার কাজ চলছে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সিগন্যাল সারানোর কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রেল সূত্রে খবর, বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের সিগনাল পয়েন্ট ভেঙে যায়। এর ফলে হাওড়া স্টেশনের এক থেকে ছয় নম্বর প্লাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন রেলের পদস্থ ইঞ্জিনিয়ররা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। কিন্তু বন্ধ রয়েছে ২২টি লোকাল ট্রেন চলাচল।

এ দিকে, দোল-হোলি কাটিয়ে ফের অফিস শুরু হয়েছে। আর নিত্য যাত্রীর বিরাট অংশই ভরসা করেন ট্রেনের উপরে। কিন্তু সাতসকালে এ হেন দুর্ভোগ হওয়ায় কার্যত মাথায় হাত তাঁদের। কেউ কেউ আবার ট্রেনের অপেক্ষা না করেই ঘুরপথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। জানা গিয়েছে, ব্যান্ডেল থেকে হাওড়াগামী লোকাল সকাল থেকে বন্ধ রয়েছে। আপেও বন্ধ রয়েছে ট্রেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস প্রায় পঞ্চাশ মিনিট দেরিতে হাওড়া থেকে ব্যান্ডেলে ঢুকেছে। ডাউনে বর্ধমান লোকাল চললেও তা অনিয়মিত। ব্যান্ডেল স্টেশনে ট্রেন না থাকায় দুর্ভোগে নিত্য যাত্রীরা।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?