AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMCP-র দুই দলের সংঘর্ষে উত্তপ্ত ডোমজুড়ের কলেজ, তাড়া খেয়ে দৌড় তৃণমূল নেতার, পুলিশের সামনেই ফাটল মাথা

TMCP: প্রসঙ্গত, এদিন সকাল থেকেই কলেজের পরিচালন সমিতির সভাপতি তুফান ঘোষের অপসারণের দাবিতে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। কলেজের নানা জায়গায় পড়ে পোস্টার।

TMCP-র দুই দলের সংঘর্ষে উত্তপ্ত ডোমজুড়ের কলেজ, তাড়া খেয়ে দৌড় তৃণমূল নেতার, পুলিশের সামনেই ফাটল মাথা
ব্যাপক উত্তেজনা কলেজে Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Aug 09, 2024 | 7:28 PM
Share

ডোমজুড়: ছাত্র সংঘর্ষের জেরে একেবারে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজ। গভর্নিং বডির সভাপতির অপসারণের দাবি। দুর্নীতির অভিযোগে অপসারণের দাবি একাংশের ছাত্রদের। তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বলে খবর। দু-পক্ষের ছাত্রদের হাতাহাতিতে মাথা ফেটে যায় এক ছাত্রীর। আরও একজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, এদিন সকাল থেকেই কলেজের পরিচালন সমিতির সভাপতি তুফান ঘোষের অপসারণের দাবিতে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। কলেজের নানা জায়গায় পড়ে পোস্টার। এই তুফান আবার মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলে জানা যাচ্ছে। গৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের ঘনিষ্ঠ বলেও তাঁর পরিচিতি রয়েছে। 

প্রসঙ্গত, এদিন আজাদ হিন্দ কলেজের ১২ সদস্যের পরিচালন সমিতির বৈঠক ছিল। সেই বৈঠককে কেন্দ্র করে দফায় দফায় ছড়ায় উত্তেজনা। টিএমসিপির একাংশের দাবি, তাঁরা কোনওভাবেই নতুন সভাপতিকে মেনে নেবেন না। তাঁকে অপসারণের দাবিতে অধ্যক্ষের ঘরের সামনেও পোস্টার নিয়ে চলে বিক্ষোভ। কত টাকার বিনিময়ে স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ তুফানকে কলেজের পরিচালন সমিতির সভাপতি করেছেন? পোস্টারে এই প্রশ্নও তোলা হয়। দুর্নীতি নিয়েও করা হয় একগুচ্ছ অভিযোগ। 

বিকাল চারটে নাগাদ কিছু ছাত্র নিয়ে তুফান কলেজে ঢোকার চেষ্টা করলে নতুন করে উত্তেজনা ছাড়ায়। দু’দল ছাত্রদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। একদল ছাত্র টেবিল,চেয়ারের পাশাপাশি গোটা কলেজে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁদের সামনেও চলে বিক্ষোভ, ভাঙচুর। শেষে কলেজ ছাড়তে বাধ্য হন তুফান। একদল ছাত্র তাঁকে তাড়া তিনি মাঠের দিকে দৌড় লাগান। ঘটনা প্রসঙ্গে জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ বলছেন, “আমি কী অথোরিটি নাকি? আমি কী বলব? আমি এ বিষয়ে কিছু জানি না।”  

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…