AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ‘আমার ফোনটা দেখেছো?’ প্রশ্ন করতেই বৌদির সঙ্গে ‘অভব্য আচরণ’ দেওরের

Murshidabad:সেলিনা নামে ওই গৃহবধূর গত কয়েকদিন আগে মোবাইল হারিয়ে যায়। মঙ্গলবার সন্দেহভাজন তাঁর দেওরকে জিজ্ঞেস করতে গেলে চটে যান শ্বশুরবাড়ির সদস্যদের প্রত্যেকে। স্বামী শ্বশুর-শাশুড়ি এবং দেওর সকলে মিলেই বেধরক মারধর করেন বলে অভিযোগ।

Murshidabad: 'আমার ফোনটা দেখেছো?' প্রশ্ন করতেই বৌদির সঙ্গে 'অভব্য আচরণ' দেওরের
মুর্শিদাবাদে গৃহবধূর ওপর হামলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 28, 2024 | 1:34 PM
Share

মুর্শিদাবাদ: দু’দিন ধরে মোবাইলটা খুঁজে পাচ্ছিলেন না। অথচ তিনি বাড়ি থেকেই বের হননি। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে দেওরকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কোথাও মোবাইলটা দেখেছেন কিনা! আর সে প্রশ্ন করতেই বিপত্তি। গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠল দেওর ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর শীতলনগর এলাকায়। আক্রান্ত গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা গিয়েছে, সেলিনা নামে ওই গৃহবধূর গত কয়েকদিন আগে মোবাইল হারিয়ে যায়। মঙ্গলবার সন্দেহভাজন তাঁর দেওরকে জিজ্ঞেস করতে গেলে চটে যান শ্বশুরবাড়ির সদস্যদের প্রত্যেকে। স্বামী শ্বশুর-শাশুড়ি এবং দেওর সকলে মিলেই বেধরক মারধর করেন বলে অভিযোগ।

মারধরের জেরে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সেলিনা। প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে বাড়িতে সেলিনাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর স্থানান্তর করা হয়। দেওর, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সেলিনা। সেলিনার বক্তব্য, “আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম, আমার ফোনটা দেখেছো। সেটা প্রশ্ন করতেই এই ভাবে মারধর করল ওরা। “

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?