AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: মেনুতে মদ-মাংস, তারপরই নেশা করে ক্লাবের জিনিস ভাঙচুর, অভিযুক্ত সিভিক ভলান্টিয়র

Nadia: সূত্রের খবর,তাহেরপুর থানার বাদকুল্লা এলাকার পৌষ কালী পুজোর মেলা সুষ্ঠুভাবেই শুরু হয়েছিল। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন পুলিশ প্রশাসন। শনিবার ছিল শেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মধ্যেই রাত্রি আনুমানিক দশটা নাগাদ অশান্তির সূত্রপাত হয়। অভিযোগ,ক্লাব ঘরের মধ্যে মদ্যপান করছিলেন তাহেরপুর থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার অপূর্ব বিশ্বাস।

Nadia: মেনুতে মদ-মাংস, তারপরই নেশা করে ক্লাবের জিনিস ভাঙচুর, অভিযুক্ত সিভিক ভলান্টিয়র
নদিয়ায় সিভিক ভলান্টিয়রের তাণ্ডবImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 14, 2024 | 2:13 PM
Share

নদিয়া: মেলায় ভিতরে মদ্যপ সিভিক ভলান্টিয়রের তাণ্ডব চালানোর অভিযোগ। ভাঙচুর ক্লাবের আসবাব পত্র। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এলাকায়। অভিযোগ, তারপরও বিপত্তি। পাল্টা গ্রামবাসীদের উপর আক্রমণ পুলিশের। মারে জখম মহিলা থেকে শিশু। অভিযোগ, সিভিক ভলান্টিয়রের অপকর্ম ঢাকতে উল্টে গ্রেফতার করা হয় ওই ক্লাবের তিন সদস্যকে।

এ দিকে আবার পুলিশের দাবি, মেলা বন্ধ করতে বলাকে কেন্দ্র করে তাদের আক্রমণ করা হয়েছিল। সেই কারণেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও, অভিযোগ খতিয়ে ব্যবস্থা নেওয়া হবে বক্তব্য পুলিশের। ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা এলাকার।

সূত্রের খবর,তাহেরপুর থানার বাদকুল্লা এলাকার পৌষ কালী পুজোর মেলা সুষ্ঠুভাবেই শুরু হয়েছিল। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন পুলিশ প্রশাসন। শনিবার ছিল শেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মধ্যেই রাত্রি আনুমানিক দশটা নাগাদ অশান্তির সূত্রপাত হয়। অভিযোগ,ক্লাব ঘরের মধ্যে মদ্যপান করছিলেন তাহেরপুর থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার অপূর্ব বিশ্বাস। এই অনুষ্ঠানে অপূর্ব বিশ্বাসের ডিউটি থাকাকালীন ক্লাব ঘরের মধ্যে মদ্য পান করে ক্লাবের টেবিল চেয়ার থেকে টিভি ভাঙচুর শুরু করে। এরপর ক্লাবের সদস্যরা প্রতিবাদ করাতেই তাদের উপর চড়া হয় ওই সিভিক ভলান্টিয়র। তাঁদের ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দিতে থাকেন।

এরপরই শুরু হয় ওই সিভিক ভলান্টিয়র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুরু হয় বচসা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় তাহেরপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে এলাকায় ব্যাপক মারধর করে বলে অভিযোগ। একাধিক গ্রামের মহিলারা আক্রান্ত হন। আহত হয় শিশুও।এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছে এলাকার বাসিন্দারা। গ্রেফতার হওয়া তিন সদস্যকে আদালতে পাঠায় তাহেরপুর থানার পুলিশ। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে ওই সিভিক ভলান্টিয়র।

Follow Us
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা