AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISF-CPIM: সিপিএমের সঙ্গে জোট হয়নি, বসিরহাটের ISF প্রার্থী সরে দাঁড়ালেন

ISF: আইএসএফের প্রার্থী হিসাবে সইদুলের নাম থাকলেও তিনি বারবারই নিজেকে সিপিএমের কর্মী বলেই দাবি করেছেন এদিন। সইদুল বলেন, "কংগ্রেস-সিপিএম জোট হয়েছে। আমরা আশা করেছিলাম আইএসএফের সঙ্গেও জোট হবে। দেখা যাক এখনও আশা রাখছি। ২০১১ সাল থেকে সিপিএম পার্টিটা বুক চিতিয়ে করি। আগামিদিনেও দেখতে পাবেন। আমরা পিছিয়ে আসার ছেলে নই।"

ISF-CPIM: সিপিএমের সঙ্গে জোট হয়নি, বসিরহাটের ISF প্রার্থী সরে দাঁড়ালেন
সইদুল ইসলাম। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 04, 2024 | 11:53 PM
Share

বসিরহাট: ইন্ডিয়ান সেক্য়ুলার ফ্রন্ট বা আইএসএফ তাদের প্রথম প্রার্থী তালিকায় বসিরহাটের নাম রেখেছিল। প্রার্থী করেছিল সইদুল ইসলামকে। তবে বৃহস্পতিবার নওশাদ সিদ্দিকীর দলের দ্বিতীয় তালিকা সামনে আসার পরই সইদুল জানিয়ে দিলেন, বসিরহাট থেকে তিনি ভোটে লড়ছেন না। কারণ, সিপিএমের সঙ্গে আইএসএফের জোট না হওয়া। সইদুলের কথায়, “২৮ মার্চই আইএসএফের চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানিয়েছিলাম যদি না জোট হয়, আমার পক্ষে বসিরহাট লোকসভাতে লড়াই করাটা অসম্ভব হয়ে যাবে। আমি লড়তে চাই না। দল আমার দাবিকে মান্যতা দিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছে। আমি কৃতজ্ঞ।”

আইএসএফের প্রার্থী হিসাবে সইদুলের নাম থাকলেও তিনি বারবারই নিজেকে সিপিএমের কর্মী বলেই দাবি করেছেন এদিন। সইদুল বলেন, “কংগ্রেস-সিপিএম জোট হয়েছে। আমরা আশা করেছিলাম আইএসএফের সঙ্গেও জোট হবে। দেখা যাক এখনও আশা রাখছি। ২০১১ সাল থেকে সিপিএম পার্টিটা বুক চিতিয়ে করি। আগামিদিনেও দেখতে পাবেন। আমরা পিছিয়ে আসার ছেলে নই।”

সইদুল বলছেন, জোট না হলে বসিরহাটে কোনওভাবেই তাঁদের পক্ষে লড়াই করা সম্ভব নয়। তিনি বলেন, “আমরা হুমকি বা চোখ রাঙানির কাছে মাথা নোয়াই না। তবে জোট না হলে সামগ্রিক লড়াই সম্ভব নয়। আমি একটা স্বপ্ন দিয়ে ভোটে লড়তে নামি। এই কেন্দ্র থেকে জোটের প্রার্থী যাতে দিল্লি যেতে পারে সেটাই স্বপ্ন ছিল। কিন্তু যখন দেখলাম জোট হচ্ছে না, তখন গুটিয়ে নিলাম নিজেকে। এই অসম লড়াইয়ে নামাটা ঠিক হবে না।”

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা