AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: ‘আগে জানলে আসতামই না’, টিকিট না পেয়ে বললেন ‘বিজেপি ফেরত’ অর্জুন

Arjun Singh: অর্জুন বলেন, "আক্ষেপ থাকবে। দেড় বছর ধরে দল বলে নিয়ে এল টিকিট দেবে ব্যারাকপুরে। আগে জানলে তো আমি আসতামই না। আমি ব্যারাকপুরের মানুষকে ঠকাইনি। আমাকে বারবার টোপ দেওয়া হচ্ছিল, এখানে চলে যান ওখানে চলে যান। আমি ব্যারাকপুর ছেড়ে যাব না তো। এখানে জন্মেছি, এখানে মরব।"

| Edited By: | Updated on: Mar 10, 2024 | 8:13 PM
Share

ব্যারাকপুর: পার্থ ভৌমিককে ব্যারাকপুরে প্রার্থী করেছে তৃণমূল। টিকিট না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ অর্জুন সিং। তাঁর গলায় ‘ঘরওয়াপসি’ নিয়ে আক্ষেপের সুরও শোনা গেল। তাঁর সাফ কথা, টিকিট পাবেন না জানলে, তিনি তৃণমূলে ফিরতেনই না। ২০১৯ সালের লোকসভা ভোট। তৃণমূল ব্যারাকপুরে অর্জুন সিংকে প্রার্থী করতে নারাজ। দীনেশ ত্রিবেদীকে ব্যারাকপুরের প্রার্থী করা হয় সেবার। এদিকে অর্জুনও মরিয়া ভোটে লড়তে। বিজেপিতে চলে যান। ভোটে জেতেনও তিনি। তবে বিজেপি ছেড়ে বছর দেড়েক আগেই তৃণমূলে ফেরেন অর্জুন। তবে এবারও ২০১৯-এর পুনরাবৃত্তি। টিকিট দেওয়া হল না অর্জুন সিংকে। বদলে পেলেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

টিকিট না পেয়ে এবার অর্জুন রীতিমত বিধ্বস্ত। রবিবার বিকালে সাংবাদিক সম্মেলনে তাঁর বডি ল্যাঙ্গোয়েজ সেটাই বলছিল। গলাতেও চেনা-জোর উধাও। অর্জুন বলেন, “আমি বলেছিলাম ব্যারাকপুরেই লড়ব। ব্যারাকপুরের বাইরে লড়ব না। টালবাহানা করে আলটিমেটলি টিকিট দেওয়া হল না। এটায় আমার কোনও দুঃখ নেই। একটাই দুঃখ দল আগে বলে দিত আমাকে দেবে না।”

এবার কি তাহলে সংগঠনে ঢুকছেন অর্জুন? দলের কোনও দায়িত্ব পাবেন তিনি? সাংবাদিকদের এ প্রশ্ন যে একেবারেই অর্জুনের মনের মতো হয়নি বুঝিয়ে দিলেন জবাবেই। অর্জুন বলেন, “দেড় বছর ধরে দলের দায়িত্বে ছিলাম না। শুধু সাংসদ ছিলাম। আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে। দলে যিনি এনেছিলেন তিনিই বলেছিলেন। এবার টিকিট দেওয়া হয়নি।”

অর্জুনের দাবি, তাঁকে আজ শেষ মুহূর্তে জানানো হয়েছে টিকিট তিনি পাচ্ছেন না। অর্জুন বলেন, তিনি মরসুমি ফল নয়। সবসময় রাজনীতিতে থাকেন। এবার কি তাহলে নতুন পথে হাঁটবেন অর্জুন? বললেন না কিছু। তবে অর্জুন বলেন, “আক্ষেপ থাকবে। দেড় বছর ধরে দল বলে নিয়ে এল টিকিট দেবে ব্যারাকপুরে। আগে জানলে তো আমি আসতামই না। আমি ব্যারাকপুরের মানুষকে ঠকাইনি। আমাকে বারবার টোপ দেওয়া হচ্ছিল, এখানে চলে যান ওখানে চলে যান। আমি ব্যারাকপুর ছেড়ে যাব না তো। এখানে জন্মেছি, এখানে মরব।”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ