AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Subodh Singh: ‘দেখে নেব’, কোর্টচত্বরে সিআইডিকে ‘চমকানি’ গ্যাংস্টার সুবোধের

Subodh Singh: ২০২২ সালে রানিগঞ্জে একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে। তারই তদন্তে উঠে আসে 'ত্রাস' সুবোধ সিংয়ের নাম। গ্রেফতার হওয়ার পর বিহারের বেউর জেলে বিচারাধীন বন্দি তিনি। সিআইডি তাঁকে হেফাজতে চায়।

Subodh Singh: 'দেখে নেব', কোর্টচত্বরে সিআইডিকে 'চমকানি' গ্যাংস্টার সুবোধের
সুবোধ সিংImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2024 | 5:33 PM
Share

আসানসোল: সিআইডির তদন্তকারী অফিসারকে হুমকির অভিযোগ উঠল ‘কুখ্যাত’ সুবোধ সিংয়ের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার আদালত থেকে সুবোধকে জেলে পাঠানো হয়। জেল চত্বরেই সিআইডি তদন্তকারী এক অফিসারের সঙ্গে তার কথা কাটাকাটি হয় বলে অভিযোগ। অভিযোগ, ‘গ্যাংস্টার’ সুবোধ হুঁশিয়ারি দেন, ‘কেন এসব করছেন? এই সব করছেন, সাবধানে থাকুন।’ দেখে নেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ।

২০২২ সালে রানিগঞ্জে একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে। তারই তদন্তে উঠে আসে ‘ত্রাস’ সুবোধ সিংয়ের নাম। গ্রেফতার হওয়ার পর বিহারের বেউর জেলে বিচারাধীন বন্দি তিনি। সিআইডি তাঁকে হেফাজতে চায়।

গত দু’দিন ধরে আসানসোলেই আছেন সুবোধ। তাঁর দাবি, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। আসানসোল আদালত থেকে বেরোনোর পথে তাঁকে বলতে শোনা যায়, ‘বাংলার পুলিশ অপদার্থ। ওরা অপরাধ নিয়ন্ত্রণই করতে পারে না।’ সুবোধ দাবি করেন, ৬ বছর ধরে তিনি জেলে। অথচ তাঁর ঘাড়ে দায় ঠেলা হচ্ছে। আসানসোল দক্ষিণ থানায় সিআইডির তরফ থেকে সুবোধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?