AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bardhaman: গোটা ঘর অগোছালো, উদ্ধার দম্পতির দেহ

Purba Bardhaman: মঙ্গলবার সকালে ছবি যশের ছোট বোনের নাতি বাড়িতে খোঁজ করতে এলে বাড়ির বাইরে তালা বন্ধ দেখতে পায়। তাঁদের সন্দেহ হওয়ায় ভাতার থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ এসে ঘরের তালা ভাঙলে রান্নাঘরের মেঝে থেকে ছবি যশের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

Bardhaman: গোটা ঘর অগোছালো, উদ্ধার দম্পতির দেহ
পূর্ব বর্ধমানে খুন?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 18, 2024 | 3:49 PM
Share

ভাতার: নিজের ঘর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার। পূর্ব বর্ধমানের ভাতারের ঘটনা। পরিবারের সদস্যদের দাবি, লুটপাট করে খুন করা হয় ওই দম্পতিকে।

পূর্ব বর্ধমানের ভাতার থানার রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা অভিজিৎ যশ ও ছবি যশ। গত শুক্রবার বোনের সঙ্গে শেষবার কথা হয় ছবির। তারপর থেকে আর কারও সঙ্গে যোগাযোগ হয়নি বলে জানাচ্ছেন আত্মীয়রা।অভিজিৎ বাবুর কোনও সন্তান নেই। শুক্রবারের পর আত্নীয়দের সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি।

মঙ্গলবার সকালে ছবি যশের ছোট বোনের নাতি বাড়িতে খোঁজ করতে এলে বাড়ির বাইরে তালা বন্ধ দেখতে পায়। তাঁদের সন্দেহ হওয়ায় ভাতার থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ এসে ঘরের তালা ভাঙলে রান্নাঘরের মেঝে থেকে ছবি যশের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। পাশে একটি বালিশ পরে ছিল। শোবার ঘরের মেঝে থেকে অভিজিৎ যশের মৃতদেহ উদ্ধার করা হয়।

আত্মীয়রা জানিয়েছেন, বাড়িতে আলমারি ভাঙা অবস্থায় ছিল। পুরো ঘর লণ্ডভণ্ড। তাঁদের অনুমান সম্পত্তির লোভেই এই দম্পতিকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। খুন ও লুটপাট করার পর সদর দরজা ও ঘরের দরজায় দুষ্কৃতীরা নতুন তালা লাগিয়ে দিয়ে যায়। এই ঘটনায় এলাকার মানুষজন চরম আতঙ্কে রয়েছে। পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টহলকারী দেওয়ার আবেদন জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো