AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Case: ‘আমার নাম করে বলতে গিয়েছিল… সুপ্রিম কোর্টে দু’গালে থাবড়া খেয়েছে’, বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি

SSC Case: সুপ্রিম কোর্টে এদিনের শুনানি পর্বে তাঁর নাম উঠে আসা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন বিচারপতিও। অভিজিৎ গাঙ্গুলি এক জনসভা থেকে আজ বলেন, 'আজ সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস দুই গালে দুই থাবড়া খেয়েছে। শীর্ষ আদালতে তারা কোনও প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি।'

SSC Case: 'আমার নাম করে বলতে গিয়েছিল... সুপ্রিম কোর্টে দু'গালে থাবড়া খেয়েছে', বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি
কী বললেন অভিজিৎ গাঙ্গুলিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 07, 2024 | 7:29 PM
Share

পূর্ব মেদিনীপুর: সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানির সময় আজ একাধিকবার উঠে এসেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের প্রসঙ্গ। যিনি বর্তমানে বিজেপি নেতা। যদিও বার বার প্রাক্তন বিচারপতির প্রসঙ্গ ওঠায় বেশ বিরক্ত হয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে এদিনের শুনানি পর্বে তাঁর নাম উঠে আসা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন বিচারপতিও। অভিজিৎ গাঙ্গুলি এক জনসভা থেকে আজ বলেন, ‘আজ সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস দুই গালে দুই থাবড়া খেয়েছে। শীর্ষ আদালতে তারা কোনও প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি।’

এরপরই বিজেপি নেতা তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির সংযোজন, ‘তারা আমার নাম করে বলতে গিয়েছিল… জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের মুখের উপর সপাটে প্রধান বিচারপতি বলে দিয়েছেন, কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়। এখানে কাদা ছুড়বেন না। এতে তারা (তৃণমূল) খুব দুঃখিত হয়েছে। আমার নামে কথা বলা গেল না। এই চোরগুলিকে ধরা আমিই শুরু করেছিলাম।’

প্রসঙ্গত, এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি পর্বে একাধিকবার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে আসে। রাজ্যের তরফে যখন সুপার নিউমেরারিতে সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করা হচ্ছিল, তখন আইনজীবী উল্লেখ করেন প্রাক্তন বিচারপতিই এই নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে চাকরিহারাদের আইনজীবী যখন আবার নিজের বক্তব্য বলছিলেন, তখনও তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানান। সেই সময়েই আইনজীবীকে থামিয়ে শীর্ষ আদালত স্পষ্ট করে দেয় ‘আমরা বোধ হয় মূল বিষয় থেকে সরে আসছি।’ শীর্ষ আদালত আরও বলেছে, সেখানে তাঁরা প্রাক্তন বিচারপতির স্ক্রুটিনি করতে বসেননি।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ