AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saraswati Puja 2025: বিশ্বের সব থেকে বড়, ১১১ ফুটের সরস্বতী প্রতিমা মহেশতলায়, পুজো উদ্যোক্তা বললেন, ‘সবই অভিষেকের অনুপ্রেরণা’

Saraswati Puja 2025: উদ্যোক্তাদের দাবি, এর আগে এত উঁচু সরস্বতী প্রতিমা বিশ্বের কোথাও হয়নি। এমন বিশাল প্রতিমা তৈরির পাশাপাশি এর নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করছেন তাঁরা। আচমকা কোনও প্রাকৃতিক বিপর্যয় হলেও এই দশতলা উঁচু সরস্বতী প্রতিমা যাতে পড়ে না যায়, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি।

Saraswati Puja 2025: বিশ্বের সব থেকে বড়, ১১১ ফুটের সরস্বতী প্রতিমা মহেশতলায়, পুজো উদ্যোক্তা বললেন, 'সবই অভিষেকের অনুপ্রেরণা'
বিশ্বের উঁচু সরস্বতী পুজোImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2025 | 10:28 PM
Share

বাটানগর: ‘এত বড় সত্যি?’ এই ক্যাচ লাইনটা মনে আছে? যোধপুর পার্ক সেবার বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। কাতারে-কাতারে মানুষ ভিড় করেছিলেন সেখানে। এবার সেই একই পথে হাঁটলেন মহেশতলা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা। প্রায় দশতলা সমান ১১১ ফিট উঁচু সরস্বতী প্রতিমা বানিয়ে তাক লাগিয়েছেন তাঁরা। পুজো উদ্যোক্তাদের দাবি, বিশ্বের সব থেকে উঁচু সরস্বতী প্রতিমা এটি। লোহার পাইপ, বাঁশ, থার্মোকল, চট দিয়ে তৈরি হয়েছে এটি। গোপালবাবু কথা শুরুই করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে।

গোপালবাবু বলেন, “আমাদের চিন্তা-ভাবনার অনুপ্রেরণা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সব সময় অন্য কিছু করার চিন্তা করেন। তাঁর চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আলাদা কিছু করতে চেয়েছি। তাই জন্য ভাবলাম সরস্বতী মাকে যেন সবার উপরে রাখতে পারি।”

উদ্যোক্তাদের দাবি, এর আগে এত উঁচু সরস্বতী প্রতিমা বিশ্বের কোথাও হয়নি। এমন বিশাল প্রতিমা তৈরির পাশাপাশি এর নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করছেন তাঁরা। আচমকা কোনও প্রাকৃতিক বিপর্যয় হলেও এই দশতলা উঁচু সরস্বতী প্রতিমা যাতে পড়ে না যায়, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি।

Follow Us