AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basanti: নিখোঁজ নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার, শোরগোল বাসন্তীতে

Basanti: মৃতের পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার দিন স্থানীয় এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাকে। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের মেয়েকে।

Basanti: নিখোঁজ নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার, শোরগোল বাসন্তীতে
মাঠ থেকে উদ্ধার নাবালিকার দেহ
| Edited By: | Updated on: Jan 20, 2025 | 9:29 PM
Share

বাসন্তী: তিলোত্তমাকাণ্ডে দোষী সাব্যস্তর আমৃত্যু কারাদণ্ড নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন এক নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার হল। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। অষ্টম শ্রেণির ওই নাবালিকা ৮ দিন ধরে নিখোঁজ ছিল।

বাসন্তী থানা এলাকার ওই নাবালিকা গত ১২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। বাসন্তী থানায় অভিযোগ জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু বছর চোদ্দোর ওই নাবালিকার কোনও খোঁজ মেলেনি। আত্মীয়-স্বজনদের বাড়ি-সহ সব জায়গায় খোঁজ চালানো হয়। অবশেষে সোমবার বিকেলে উদ্ধার হয় নাবালিকার দেহ।

মৃতের পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার দিন স্থানীয় এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাকে। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের মেয়েকে। স্থানীয় কয়েকজন যুবকই এই ঘটনায় যুক্ত।

এদিন নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার হওয়ার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে আসে বাসন্তী থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দেহ আটকে রাখেন তাঁরা। মাঠের মধ্যে দেহ পুঁতে দেওয়া হয়েছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

অক্টোবরের প্রথম সপ্তাহে কুলতলিতে এক নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় শোরগোল পড়ে জেলায়। ২ মাসের মধ্যে সেই মামলায় দোষী সাব্যস্ত যুবককে মৃত্যুদণ্ড দেয় আদালত। এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীকে ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ শোরগোল পড়েছে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন