AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: এত লড়াইয়ের ফল কি হল? সন্দেশখালির হাওয়া ঘুরতে শুরু করল

Sandeshkhali: নির্বাচনের দিনও লাইমলাইটে ছিল সন্দেশখালি। দিনভর উত্তপ্ত ছিল পরিস্থিতি। গণনার আগের দিনও সেই একই পরিস্থিতি। গ্রামে কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড় চালিয়েছে। গ্রেফতারির থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিতেও দেখা গিয়েছে মহিলাদের। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, যে ১৪৪ ধারা জারি করতে হয়।

Sandeshkhali:  এত লড়াইয়ের ফল কি হল? সন্দেশখালির হাওয়া ঘুরতে শুরু করল
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 04, 2024 | 10:39 AM
Share

সন্দেশখালি: বাংলার হটস্পট সন্দেশখালি। বসিরহাট লোকসভা কেন্দ্রের এই প্রত্যন্ত গ্রাম গত কয়েক মাসে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির প্রত্যন্ত গ্রামের গৃহবধূ রেখা পাত্রকে। রাজনীতির আঙিনায় একেবারে আনকোড়া তিনি। আর তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে হাজি নুরুল  ইসলামকে। গণনার প্রথম ২ ঘণ্টার ট্রেন্ড অনুযায়ী, সন্দেশখালিতে এগিয়ে রয়েছেন রেখা পাত্র। পিছিয়ে রয়েছেন হাজি নুরুল।

নির্বাচনের দিনও লাইমলাইটে ছিল সন্দেশখালি। দিনভর উত্তপ্ত ছিল পরিস্থিতি। গণনার আগের দিনও সেই একই পরিস্থিতি। গ্রামে কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড় চালিয়েছে। গ্রেফতারির থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিতেও দেখা গিয়েছে মহিলাদের। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, যে ১৪৪ ধারা জারি করতে হয়।

রেখা পাত্র, সন্দেশখালি আন্দোলনের মুখ। যিনি পুলিশি, তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্যামেরার সামনে এসে মুখ খুলেছিলেন। দুধের বাচ্চাকে কোলে নিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে জবানবন্দি দেন। যাঁর এফআইআর ভিত্তিতে তৃণমূল নেতা শিবু হাজরা গ্রেফতার হয়েছিলেন। সেই রেখা পাত্র, তৃণমূলের পুরনো সাংসদ হাজি নুরুলকে পিছনে ফেলেছেন। রেখা পাত্র মঙ্গলবার সকালেও অভিযোগ করেছিলেন, তাঁদের পরিবারের সদস্যদের হুমকির শিকার হতে হচ্ছে। গণনার প্রাথমিক ট্রেন্ডে  সন্দেশখালি বিধানসভায় এগিয়ে রয়েছে তৃণমূল।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?