AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Goyalpokhre: জেলেই বন্ধুত্ব, সাজ্জাককে নিজের টাকায় বাইকও কিনে দেন, গোয়ালপোখরে কাণ্ডে গ্রেফতার সাজ্জাকের আরও এক সঙ্গী

Goyalpokhre: সাজ্জাক আলম, আব্দুল হুসেন ওরফে আবালদের সঙ্গে রায়গঞ্জ জেলেই বন্ধুত্ব হয়েছিল অভিযুক্ত হবিবুর রহমানের। এই হবিবুর রহমানই টাকা দিয়ে মোটর সাইকেল ও আগ্নেয়াস্ত্র কেনার জন্য সাজ্জাককে সহযোগিতা করেছে বলে জানান সরকারি আইনজীবী সঞ্জয় ভওয়াল।

Goyalpokhre: জেলেই বন্ধুত্ব, সাজ্জাককে নিজের টাকায় বাইকও কিনে দেন, গোয়ালপোখরে কাণ্ডে গ্রেফতার সাজ্জাকের আরও এক সঙ্গী
গোয়ালপোখরে কাণ্ডে গ্রেফতারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 23, 2025 | 5:43 PM
Share

উত্তর দিনাজপুর: গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশের উপর গুলি কাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও এক। তিনিও সাজ্জাকের সহযোগী হিসাবে কাজ করেছিলেন বলে পুলিশের দাবি। অভিযুক্তের নাম হবিবুর রহমান। অভিযুক্ত বিহারের কাটিহার জেলার বলরামপুর থানার দক্ষিণ পাতানোর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

অভিযুক্ত হবিবুর রহমানকে ডালখোলা থানার বিহার বাংলা সীমান্ত এলাকায় থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলো ইসলামপুর মহকুমা আদালত।

জানা গিয়েছে, সাজ্জাক আলম, আব্দুল হুসেন ওরফে আবালদের সঙ্গে রায়গঞ্জ জেলেই বন্ধুত্ব হয়েছিল অভিযুক্ত হবিবুর রহমানের। এই হবিবুর রহমানই টাকা দিয়ে মোটর সাইকেল ও আগ্নেয়াস্ত্র কেনার জন্য সাজ্জাককে সহযোগিতা করেছে বলে জানান সরকারি আইনজীবী সঞ্জয় ভওয়াল।

প্রসঙ্গত, গত বুধবার আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার সময় দুই পুলিশকর্মীকে গুলি করে পালিয়েছিল একটি খুনের মামলায় বিচারাধীন বন্দি সাজ্জাক।  গোটা ঘটনার পুলিশের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনাস্থলে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সাজ্জাককে ধরতে সীমান্তবর্তী এলাকাগুলিতে ওঁত পেতে ছিলেন তদন্তকারীরা। গত শনিবার বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সাজ্জাক। তখনই পুলিশ ধাওয়া করে। সেদিনও পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সাজ্জাক।  বাধ্য হয়ে পুলিশকেও গুলি চালাতে হয়। মৃত্যু হয় সাজ্জাকের। এরপরও জারি থাকে পুলিশের অভিযান। দুদিনের মধ্যে ধরা পড়ে আব্দুলও। এবার জালে সাজ্জাকের আরও এক সঙ্গী।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১