AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার রক্তে ভাসল খোদ পুলিশ, অভিযুক্তকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় পরপর চলল গুলি, পালাল বন্দি

Islampur: প্রাথমিকভাবে জানা গিয়েছে আক্রান্ত হয়েছেন দুই পুলিশ কর্মী। তাঁদের নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য।

এবার রক্তে ভাসল খোদ পুলিশ, অভিযুক্তকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় পরপর চলল গুলি, পালাল বন্দি
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 6:04 PM
Share

ইসলামপুর: রাজ্যে প্রতিনিয়ত গোলাগুলির খবর সামনে আসছে। ১২ দিনের ব্যবধানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই তৃণমূল নেতার। আর এবার গুলিবিদ্ধ খোদ পুলিশ। বিচারাধীন বন্দিকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। রক্তাক্ত অবস্থায় দুই পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খোদ পুলিশকে এভাবে আক্রান্ত হতে হলে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, উঠছে প্রশ্ন। ঘটনার রিপোর্ট চাইল নবান্ন।

এক বিচারাধীন বন্দিকে এদিন ইসলামপুর মহকুমা আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় গুলি চলে বলে অভিযোগ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া কালিবাড়ির ঘটনা। একদল দুষ্কৃীতি দল পুলিশের গাড়ি ফলো করে এগোচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে, কারা গুলি চালাল, সে ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়েছে পুলিশের তরফে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে আক্রান্ত হয়েছেন দুই পুলিশ কর্মী। তাঁদের নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। আর কেউ আহত হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। দুষ্কৃতীরা কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সব সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। জাতীয় সড়কের ওপর কীভাবে এমন ঘটনা ঘটল! হতবাক এলাকার বাসিন্দারা।

গত কয়েকদিনে রাজ্যে বারবার গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠেছে, কীভাবে রাজ্যে এত আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়ছে? গত বছরের নভেম্বর মাসে কলকাতা পুরনিগমের কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চলে। ভরসন্ধ্যায় তিনি যখন বাড়ির সামনে বসেছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আর চলতি মাসে মালদহে খুন হন কাউন্সিলর দুলাল সরকার। সেই রেশ কাটতে না কাটতেই মালদহের আরও এক তৃণমূল নেতা খুন হন মঙ্গলবার, গুলিবিদ্ধ হন আরও দুজন। আর এবার গুলি লাগল খোদ পুলিশকর্মীর শরীরে।

Follow Us
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
প্রায় ১ ঘণ্টা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ স্বস্তিকাকে
প্রায় ১ ঘণ্টা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ স্বস্তিকাকে
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার