AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোয়ালপোখরের ঘটনা যেন টানটান ‘থ্রিলার’, বাথরুম করতে নেমে কম্বলের তলা থেকে বন্দুক বের করল খোদ আসামিই!

Police: ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস জানান, ওই আসামিই গুলি চালায়। তবে বাইরে থেকে দুষ্কৃতীদের গুলি করার তথ্যও উড়িয়ে দেননি তিনি। পুলিশ সুপার জানান, আসামি কীভাবে কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

গোয়ালপোখরের ঘটনা যেন টানটান 'থ্রিলার', বাথরুম করতে নেমে কম্বলের তলা থেকে বন্দুক বের করল খোদ আসামিই!
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 12:49 PM
Share

শিলিগুড়ি: নেতা-মন্ত্রীদের নিশানা করে যেভাবে পরপর গুলি চলেছে, তাতেই নিরাপত্তা নিয়ে যথেষ্ট আতঙ্কিত সাধারণ মানুষ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর এবার আক্রান্ত সেই পুলিশ। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ঘটনা হাড়হম করা। গুলিবিদ্ধ অবস্থায় দুই পুলিশকর্মীকে ইতিমধ্যেই উত্তরবঙ্গের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কজনক অবস্থায় চিকিৎসা চলছে তাঁদের। এরই মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

এদিন মহকুমা আদালত থেকে সাজ্জাক আলম নামে এক আসামিকে জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রিজন ভ্যানে ছিলেন ওই বন্দি। সেই সময়ই আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি চলে। নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য নামে দুই পুলিশকর্মী আক্রান্ত হন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, একদল দুষ্কৃতী ওই হামলা চালিয়েছিল। কিন্তু পুলিশ জানাচ্ছে, কোনও দুষ্কৃতীদল নয়, গুলি চালিয়েছে খোদ আসামি। গুলি চালানোর পরই পালিয়ে যায় সে।

ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস জানান, ওই আসামিই গুলি চালায়। তবে বাইরে থেকে দুষ্কৃতীদের গুলি করার তথ্যও উড়িয়ে দেননি তিনি। পুলিশ সুপার জানান, আসামি কীভাবে কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পরে উত্তরবঙ্গে এডিজি আইজি রাজেশ যাদব জানান, আসামিই গুলি চালিয়েছিল। তিনি জানিয়েছেন, এদিন প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় মাঝপথে প্রকৃতির ডাকে সাড়া দিতেন নামেন ওই আসামি। তারপর আস্তে আস্তে কম্বলের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালিয়ে দেন। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই আসামি পগারপার।

জেল থেকেই ওই আসামির কাছে আগ্নেয়াস্ত্র ছিল? নাকি কোর্ট চত্বরে কেউ তাঁকে ওই আগ্নেয়াস্ত্র দিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ডগ স্কোয়াড।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?