AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Watch found 50 years later: ‘খেয়ে’ নিয়েছিল গরু, ৫০ বছর পর ঘড়ি ফিরে পেলেন কৃষক

Watch found 50 years later: একসময় ঘড়ি ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন জেমস। কিন্তু, ৫০ বছর পর আচমকা সেই ঘড়ি ফিরে পেলেন। জেমসের ছেলে একজন মেটাল ডিকেক্টরকে তাঁদের জমিতে পুরনো কয়েন খোঁজার কাজে লাগিয়েছিলেন। তিনিই হারানো রোলেক্স ঘড়িটি খুঁজে বের করেন।

Watch found 50 years later: 'খেয়ে' নিয়েছিল গরু, ৫০ বছর পর ঘড়ি ফিরে পেলেন কৃষক
প্রতীকী ছবি
| Updated on: Jun 19, 2024 | 8:03 PM
Share

লন্ডন: ৫০ বছর আগে কোনও জিনিস হারিয়ে ফেলেছিলেন। এত বছর পর তা ফিরে পেলেন। কেমন অনুভূতি হবে? সেই অনুভূতি বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। তেমনই হয়েছে ব্রিটেনের ওসওয়েস্ট্রির এক বৃদ্ধের। পাঁচ দশক আগে হারিয়ে যাওয়া রোলেক্স ঘড়ি ফিরে পেলেন তিনি। আনন্দে আত্মহারা ৯৫ বছরের জেমস স্টিল।

জেমস স্টিল বলেন, সাতের দশকের শুরুতে তিনি ঘড়িটি হারিয়ে ফেলেন। তাঁর অনুমান, খুব সম্ভবত গরুকে খাস খাওয়ানোর সময় ঘটনাটি ঘটেছিল। ঘাসের সঙ্গে ঘড়িটি খেয়ে ফেলে গরুটি। রোলেক্স ঘড়িটি হারিয়ে মুষড়ে পড়েছিলেন পেশায় কৃষক জেমস। অনেক খোঁজাখুঁজি করেছিলেন। কিন্তু, কোথাও পাননি।

একসময় সেই ঘড়ি ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন। কিন্তু, ৫০ বছর পর আচমকা সেই ঘড়ি ফিরে পেলেন। জেমসের ছেলে একজন মেটাল ডিকেক্টরকে তাঁদের জমিতে পুরনো কয়েন খোঁজার কাজে লাগিয়েছিলেন। তিনিই হারানো রোলেক্স ঘড়িটি খুঁজে বের করেন।

৫০ বছর পর হারানো ঘড়ি ফিরে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন জেমস। তিনি বলেন, “আমি কখনও ভাবিনি, ঘড়িটা আবার দেখতে পাব। আমি খুবই খুশি।” তবে ঘড়িটির একটি ব্রেসলেট ভাঙা। ঘড়িটি গরুটি খেয়েছিল কি না, তা নিয়ে এখন ঠিক নিশ্চিত হতে পারছেন না ৯৫ বছরের বৃদ্ধ।

ঘড়িতে সবুজ আভা পড়েছে। কিন্তু, জং ধরেনি। ঘড়িটি সারালে আবার কাজে দেবে। কিন্তু, তার জন্য খরচ অনেক পড়বে। তাই, ঘড়িটি নিজের কাছে রেখেই খুশি থাকতে চান জেমস। এই ঘড়ি তাঁকে তাঁর যুব বয়সের কথা মনে পড়াবে।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…