USA Iran War: ২৪ ঘণ্টা একটানা হামলা! AI-কে কাজে লাগিয়ে ইরানের বিরুদ্ধে ঘুঁটি সাজিয়েছেন ট্রাম্প
Claude Backed Maven Fired in Iran: এখনও পর্যন্ত দু'হাজারের অধিক টার্গেট নিকেশ করেছে মার্কিন সেনা। আর যুদ্ধ শুরুর ২৪ ঘণ্টার মধ্য়ে নিকেশ করেছে ১ হাজারের অধিক টার্গেট। গত ১২ ঘণ্টা ইরানকে লক্ষ্য করে ছুড়েছে ৯০০-এর বেশি ক্ষেপণাস্ত্র। সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্য়াডমিরাল ব্র্যাড কুপারের মতে, এই অভিযান ২০০৩ সালে ইরাকে চালানো সামরিক অভিযানের দ্বিগুণ শক্তিশালী।

নয়াদিল্লি: ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছে আমেরিকা। ক্রমাগত ১২ ঘণ্টা ধরে হামলা, নেপথ্যে শুধু একটা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম। একজনের অঙ্গুলিহেলনে ইরান পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে খোদ মার্কিন সেন্ট্রাল কমান্ড। কিছু কিছু সময় একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তাকে ‘ঢাল’ করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।
এক সপ্তাহ হতে চলল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই কয়েকদিনে এখনও পর্যন্ত দু’হাজারের অধিক টার্গেট নিকেশ করেছে মার্কিন সেনা। আর যুদ্ধ শুরুর ২৪ ঘণ্টার মধ্য়ে নিকেশ করেছে ১ হাজারের অধিক টার্গেট। গত ১২ ঘণ্টা ইরানকে লক্ষ্য করে ছুড়েছে ৯০০-এর বেশি ক্ষেপণাস্ত্র। সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্য়াডমিরাল ব্র্যাড কুপারের মতে, এই অভিযান ২০০৩ সালে ইরাকে চালানো সামরিক অভিযানের দ্বিগুণ শক্তিশালী। কিন্তু শুধুমাত্র বাহিনীর মাধ্যমে কি এতটা ভয়াবহ হামলা করা সম্ভব? ক্রমাগত ১২ ঘণ্টা কিংবা ২৪ ঘণ্টা ধরে আক্রমণ মনুষ্য-শক্তি দিয়ে সম্ভব?
সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিমোথি হকিনসের কথায়, “যে কাজ মানুষ পারে না, তা পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর ইরানের সঙ্গে চলা এই সংঘাত পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তাকেই কাজে লাগিয়েছে মার্কিন বাহিনী।” বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই সংঘাত পর্বে ম্যাভেন স্মার্ট সিস্টেম নামক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সিস্টেমকে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা ইরানের স্যাটেলাইট চিত্র, ইরান বাহিনীর অবস্থান, কোথায় হামলা করতে হবে, কীভাবে করতে হবে — সবটাই এক নিমেষে বিশ্লেষণ করে দিয়েছে। এক ঘণ্টার মধ্যে ১ হাজারের বেশি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছে এই সিস্টেম। তারপর সেগুলিতেই হামলা চালিয়েছে মার্কিন সেনা।
