AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India USA Tariff: ‘ভারত শুল্ক কমাতে বাধ্য…’, ট্রাম্পের খোঁচার মোক্ষম জবাব দিল নয়াদিল্লি

India USA Tariff: ট্রাম্পের এমন মন্তব্যের পরেও প্রথমদিকে কোনও মুখ খোলেনি নয়াদিল্লি। যার জেরে বেড়েছে চাপান-উতোর। বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। তবু বজায় রেখেছিল মৌনতা।

India USA Tariff: 'ভারত শুল্ক কমাতে বাধ্য...', ট্রাম্পের খোঁচার মোক্ষম জবাব দিল নয়াদিল্লি
Image Credit: PTI
| Updated on: Mar 11, 2025 | 2:32 PM
Share

নয়াদিল্লি: ক্ষমতায় এসে থেকেই ভারত নিয়ে দুই মুখে দু’কথা বলে চলেছেন ট্রাম্প। কখনও মোদীকে নিজের প্রিয় ‘বন্ধু’ বলছেন তিনি। কখনও আবার চিন, কানাডার মতোই ‘শুল্ক-বন্দুক’ ধরছেন ভারতের কপালে। অবশ্য, দিন শেষে ‘পারস্পরিক শুল্ক’ নীতির মাধ্যমে ভারতকে আশার আলোও দেখিয়েছেন তিনিই।

তবে ভারতকে নানা ছলে শুল্ক-খোঁচা দিলেও ট্রাম্পের বিরুদ্ধে কোনও মতেই মুখ খোলেনি নয়াদিল্লি। এমনকি, গত ৭ই মার্চ নয়াদিল্লিকে উদ্দেশ্যে করে ট্রাম্প বলেন, ‘ভারতের সব কীর্তি ফাঁস করেছি, এবার ওরা শুল্ক কমাতে বাধ্য হবে।’

ট্রাম্পের এমন মন্তব্যের পরেও প্রথমদিকে কোনও মুখ খোলেনি নয়াদিল্লি। যার জেরে বেড়েছে চাপান-উতোর। বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। তবু বজায় রেখেছিল মৌনতা। অবশেষে মঙ্গলবার যেন সহ্যর বাঁধ ভাঙল কেন্দ্রের। ট্রাম্পের দাবিকে নস্যাৎ করে আসল সত্যি প্রকাশ করল নয়াদিল্লি। বলল, এমন শুল্ক বা ট্যারিফ ইস্যুতে এমন কোনও রকম প্রতিশ্রুতি দেওয়া হয়নি ডোনাল্ড ট্রাম্পকে।

নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প

প্রসঙ্গত, আমেরিকার মসনদে ট্রাম্প বসতেই চলতি বছরের বাজেটে মার্কিন বাইকে শুল্কছাড়ের ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কিন্তু, এখনও সকল প্রকার আমেরিকান পণ্যকে শুল্কমুক্ত করেনি নয়াদিল্লি। যার জেরেই ক্ষেপে রয়েছে ট্রাম্প। ক্ষমতায় ফিরেই কানাডা, চিন ও মেক্সিকোর মাথায় শুল্ক-বন্দুক ধরেছেন তিনি। তবে ভারতের ক্ষেত্রে এখনও শুল্ক চাপ না বাড়ালেও, খুব শীঘ্রই যে তা করতেও পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Follow Us
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি