AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSNL-এর আরও এক সাফল্য! জিও-র আধিপত্যে প্রশ্নচিহ্ন, কবে আসছে ৫জি?

BSNL 5G test: কথা হচ্ছে ৫জি নিয়ে, কিন্তু বিএসএনএল বর্তমানে ৪জি নেটওয়ার্কের সাইট স্থাপন করছে। বর্তমানে, ৩৯,০০০ সাইট স্থাপন করা হয়েছে। লক্ষ্য হল ২০২৫ সালের মাঝামাঝি ১ লক্ষ সাইট স্থাপন করা। তবে, মজার বিষয় হল, ২০২৫ সালের মধ্যেই এই ৪জি নেটওয়ার্কের সাইটগুলিকে ৫জি-তে আপগ্রেড করা হবে।

BSNL-এর আরও এক সাফল্য! জিও-র আধিপত্যে প্রশ্নচিহ্ন, কবে আসছে ৫জি?
জিও-র একচেটিয়া আধইপত্যে থাবা বসাতে আসছে বিএসএনএল-এর ৫জি নেটওয়ার্কImage Credit: TV9 Bangla
| Updated on: Oct 24, 2024 | 5:27 PM
Share

নয়া দিল্লি: বছরের শুরুতে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি একযোগে ট্যারিফ প্ল্যান বাড়িয়েছিল। তারপর থেকে সাধারণ মানুষের ঝোঁক তৈরি হয়েছে রাষ্ট্রায়ত্ব বিএসএনএল-এর প্রতি। শুধু জুলাই মাসেই এই সরকারি টেলিকম সংস্থার নতুন গ্রাহক তৈরি হয়েছে লক্ষাধিক। ফলে, বিএসএনএল-ও গা ঝাড়া দিয়ে উঠেছে। ৪জি রোল আউটের গতি বাড়িয়েছে তারা। সেই সঙ্গে জোর দি্ছে নতুন পরিষেবা দেওয়ার দিকে। এরই মধ্য়ে এল বড় সাফল্য। সম্প্রতি শেষ হল তাদের ৫জি পরিষেবার পরীক্ষা।

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, “৩.৬ গিগাহার্টজ এবং ৭০০ মেগাহার্টজ – দুই ব্যান্ডেই দেশীয়ভাবে তৈরি ৫জি রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (5G RAN) এবং কোরের পরীক্ষা সফল হয়েছে। ভারত শীঘ্রই দেশীয় ৫জি পরিষেবা স্থাপন করবে।”

কিন্তু ঠিক কবে? কথা হচ্ছে ৫জি নিয়ে, কিন্তু বিএসএনএল বর্তমানে ৪জি নেটওয়ার্কের সাইট স্থাপন করছে। বর্তমানে, ৩৯,০০০ সাইট স্থাপন করা হয়েছে। লক্ষ্য হল ২০২৫ সালের মাঝামাঝি ১ লক্ষ সাইট স্থাপন করা। তবে, মজার বিষয় হল, ২০২৫ সালের মধ্যেই এই ৪জি নেটওয়ার্কের সাইটগুলিকে ৫জি-তে আপগ্রেড করা হবে। দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে দেশীয় ৪জি এবং ৫জি নেটওয়ার্ক স্থাপন করবে বিএসএনএল।

প্রসঙ্গত উল্লেখ্য, ৭০০ মেগাহার্টজ ব্যান্ডকে ৫জি প্রিমিয়াম ব্যান্ড বলে বিবেচনা করা হয়। কারণ, এই ব্যান্ড একটি ব্যাপক এলাকায় কভারেজ দেয়। রিলায়েন্স জিও ছাড়া, টেলিকম অপারেটরদের মধ্যে একমাত্র বিএসএনএল-এরই এই ব্যান্ডের অ্যাক্সেস রয়েছে। এই ব্যান্ডের অ্যাক্সেস পাওয়ার খরচ অনেক বেশি বলে এয়ারটেল এবং ভোডাবোন আইডিয়া এতে বিনিয়োগ করেনি।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত