AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PF-এ জন্মের প্রমাণপত্র হিসাবে আর লাগবে না আধার

Aadhar Card as Birth Proof: আধার অ্যাক্ট, ২০১৬ অনুযায়ী আধার কার্ড কোনও ব্যক্তির অনন্য পরিচয়পত্র হলেও তা জন্মের প্রমাণপত্র নয়। UIDAI জানাচ্ছে, কোনও ব্যক্তির পরিচয় নির্ণয়ের ক্ষেত্রে আধার কার্ড। কিন্তু সেই ব্যক্তির জন্মের প্রমাণ বহন করে না আধার। UIDAI-এর এই নির্দেশিকার উপর ভিত্তি করেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আধার কার্ডকে জন্মের প্রমাণপত্রের তালিকা থেকে বের করে দিয়েছে।

PF-এ জন্মের প্রমাণপত্র হিসাবে আর লাগবে না আধার
জন্মের প্রমাণপত্র নয় আধার
| Updated on: Jan 18, 2024 | 1:28 PM
Share

নয়াদিল্লি: জন্মের প্রমাণপত্র হিসাবে গৃহীত হবে না আধার কার্ড। ১৬ জানুয়ারি এই ঘোষণা করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। ভারত সরকারের শ্রম মন্ত্রকের অধীনে পরিচালিত হয় ইপিএফও। সেখানে অ্যাকাউন্টের ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডকে গণ্য না করার কথা জানানো হয়েছে। যদিও অনেক সংস্থায় আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসাবে গণ্য করে থাকে। কিন্তু আধার অ্যাক্ট, ২০১৬ অনুযায়ী আধার কার্ড কোনও ব্যক্তির অনন্য পরিচয়পত্র হলেও তা জন্মের প্রমাণপত্র নয়। UIDAI জানাচ্ছে, কোনও ব্যক্তির পরিচয় নির্ণয়ের ক্ষেত্রে আধার কার্ড। কিন্তু সেই ব্যক্তির জন্মের প্রমাণ বহন করে না আধার।

UIDAI-এর এই নির্দেশিকার উপর ভিত্তি করেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আধার কার্ডকে জন্মের প্রমাণপত্রের তালিকা থেকে বের করে দিয়েছে। এবং কোন কোন পরিচয়পত্র জন্মের পরিচয়পত্র হিসাবে পরিগণিত হবে তাও জানিয়েছে। আধার কার্ডকে জন্মের প্রমাণপত্রের তালিকা থেকে সরানোর জন্য সার্কুলার আগেই জারি হয়েছিল। সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার তাতে সম্মতি দিতে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং সার্ভারে এ সংক্রান্ত প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজও শুরু হয়ে গিয়েছে।

প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আধার কার্ড জন্মের প্রমাণপত্র হিসাবে গণ্য না হলেও, কোন কোন পরিচয়পত্র জন্মের পরিচয়পত্র হিসাবে গণ্য হবে, তা জানিয়েছে ইপিএফও। বার্থ সার্টিফিকেট দিয়ে জন্মের প্রমাণ দেওয়া যাবে। স্বীকৃত সরকারি বোর্ডের মার্কশিটও এই প্রমাণপত্রের কাজ করবে। স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, যাতে নাম এবং জন্মতারিখের উল্লেখ রয়েছে, তাও জন্মের প্রমাণপত্র হিসাবে ইপিএফও-তে গৃহীত হবে।

Follow Us