AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO: হঠাৎ চাকরি চলে গেলে বা কোম্পানি বন্ধ হয়ে গেলেও কি PF-র টাকা তোলা যায়?

EPFO Update: হঠাৎ করেই টাকার প্রয়োজন পড়তে পারে। এক্ষেত্রে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। তবে এই টাকা তোলার ক্ষেত্রেও নিয়ম রয়েছে। হঠাৎ চাকরি চলে গেলে বা কোম্পানি বন্ধ হয়ে যায়, তবে পিএফ অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলতে পারেন?

EPFO: হঠাৎ চাকরি চলে গেলে বা কোম্পানি বন্ধ হয়ে গেলেও কি PF-র টাকা তোলা যায়?
ফাইল চিত্র।Image Credit: Jonathan Raa/NurPhoto via Getty Images
| Updated on: Jan 16, 2025 | 1:40 PM
Share

নয়া দিল্লি: চাকরিজীবীদের ভবিষ্যতে সঞ্চয়ের অন্যতম ভরসা হল প্রভিডেন্ট ফান্ড। চাকরি জীবনে জমানো অর্থই অবসরের পর ভরসা হয়ে ওঠে। তবে জীবনে কখন কী ঘটে, তা কেউ বলতে পারে না। হঠাৎ করেই টাকার প্রয়োজন পড়তে পারে। এক্ষেত্রে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। তবে এই টাকা তোলার ক্ষেত্রেও নিয়ম রয়েছে। হঠাৎ চাকরি চলে গেলে বা কোম্পানি বন্ধ হয়ে যায়, তবে পিএফ অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলতে পারেন, জানেন?

হঠাৎ বেকার হয়ে গেলে-

যদি কোনও কারণে এক মাসের বেশি সময় ধরে চাকরি না থাকে, তবে তিনি নিজের পিএফ অ্যাকাউন্ট থেকে ৭৫ শতাংশ অর্থ তুলতে পারেন।

কোম্পানি ৬ মাস বন্ধ থাকলে-

যদি কোম্পানি বন্ধ হয়ে যায় এবং ৬ মাসের জন্য বন্ধ থাকে, তাহলে সেই সংস্থা বা কোম্পানির কর্মচারীরা নিজেদের পিএফ অ্য়াকাউন্ট থেকে টাকা তোলার সুযোগ পান। এক্ষেত্রে কর্মীরা যদি পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন এবং পরে ওই কোম্পানি বা কারখানা ফের চালু হলে, তখন কর্মচারীরা পিএফ থেকে টাকা তুলতে পারবেন। বেতন সহ ৩৬ কিস্তিতে টাকা তুলতে পারবেন।

ছাঁটাইয়ের ক্ষেত্রে-

যদি কেউ কোনও কোম্পানিতে কাজ করেন এবং হঠাৎ চাকরি থেকে বরখাস্ত করা হয়, তবে তিনি পিএফ থেকে টাকা তুলতে পারেন।এক্ষেত্রে কর্মচারীরা  পিএফ অ্যাকাউন্ট থেকে ৫০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারেন।

যদি কাজ ১৫ দিনের বেশি বন্ধ থাকে-

যদি এমন কোনও জরুরি অবস্থা দেখা দেয় যাতে কোম্পানিকে ১৫ দিনের জন্য বন্ধ রাখতে হয়, তবে এমন পরিস্থিতিতে কর্মচারী তার পিএফ অ্যাকাউন্টে জমা করা পরিমাণের ১০০ শতাংশ টাকাই তুলে নিতে পারেন।

অবসর পরিকল্পনা-

ইপিএফও (EPFO) কর্মীদের অবসর নেওয়ার পরে পিএফের টাকা তোলার সুবিধা থাকে। এক্ষেত্রে তাদের সামনে দুটি বিকল্প থাকে। প্রথমটি হল, অবসর গ্রহণের পরে একবারেই পিএফ-র সম্পূর্ণ টাকা তোলা যায়।  দ্বিতীয়টি হল, ইপিএস পেনশন, যার অধীনে কর্মচারী প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ পেনশন পান।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১