AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exchange Traded Fund: ETF-এ বিনিয়োগে খরচ কম, কিন্তু রিটার্ন কেমন?

ETF: কোনও অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হলে সেখানে অনেক খরচ জড়িয়ে থাকে। ইটিএফ যেহেতু একটি প্যাসিভ বিনিয়োগ তাই এর ফান্ড পরিচালনার জন্য বার্ষিক ফি অ্যাক্টিভ কোনও ফান্ডের তুলনায় কম।

| Updated on: Dec 16, 2024 | 6:17 PM
Share

ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কম খরচে বিনিয়োগের একটি অপশন। কিন্তু সেটা কেমন? কোনও ইটিএফের এক্সপেন্স রেসিও বা ফান্ড মেনটেনের ফি সক্রিয় মিউচুয়াল ফান্ডের চেয়ে কম। এর সবচেয়ে বড় কারণ হল, ইটিএফ একটি প্যাসিভ বিনিয়োগ আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অনেকক্ষেত্রে অ্যাক্টিভ বিনিয়োগ হয়ে থাকে।

কোনও অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হলে সেখানে অনেক খরচ জড়িয়ে থাকে। আর এই খরচ কত হবে তা ওই মিউচুয়াল ফান্ডের স্কিমের উপর নির্ভর করে। কিন্তু ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হল কম এক্সপেন্স রেসিওতে বিনিয়োগের একটি সুযোগ। ইটিএফ যেহেতু একটি প্যাসিভ বিনিয়োগ তাই এর ফান্ড পরিচালনার জন্য বার্ষিক ফি অ্যাক্টিভ কোনও ফান্ডের তুলনায় কম। যেহেতু এই ধরণের ফান্ড একটি বেঞ্চমার্ক সূচককে ট্র্যাক করে ফলে এই ধরণের ফান্ড পরিচালনায় ফান্ড ম্যানেজাররা বিশেষ কোনও ভূমিকা পালন করেন না। আর প্যাসিভ বিনিয়োগ হওয়ায় এই ধরণের ফান্ড পরিচালনার জন্য বাৎসরিক খরচ যে কোনও অ্যাক্টিভ ফান্ডের তুলনায় কম।

অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া (AMFI)-এর ওয়েবসাইট অনুসারে, একটি ইটিএফ ম্যানেজ করার জন্য বার্ষিক ফি ০.২ শতাংশের চেয়েও কম হতে পারে। অন্যদিকে, অনেক অ্যাক্টিভ ফান্ডের এই পরিচালনার খরচ ১ শতাংশের চেয়ে বেশি হয়। মানে, আপনি যদি কোনও ইটিএফে ১০০০ টাকা বিনিয়োগ করেন তবে আপনাকে ২ টাকা ফি দিতে হবে। কিন্তু আপনি যদি সেই একই পরিমাণ অর্থ কোনও অ্যাক্টিভ ফান্ডে বিনিয়োগ করেন ও তার এক্সপেন্স রেসিও ১ শতাংশ হলে তাতে ১০ টাকা ফি দিতে হবে বিনিয়োগকারীদের। ফলে ইটিএফে বিনিয়োগ করলে কম খরচে বিনিয়োগে অনেক বেশি সুবিধা পাবেন বিনিয়োগকারীরা।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা