AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zomato Food Delivery: মাত্র ১০ মিনিটেই ‘দুয়ারে খাবার’, কী ভাবে এটা সম্ভব, জানাল এই ফুড ডেলিভারি সংস্থা

Food Delivery App: সোমবার ওই সংস্থার পক্ষ থেকে '১০ মিনিটি ডেলিভারি' ফিচার চালু করার ঘোষণা করা হয়েছে। জ়োম্যাটোর সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গয়াল সোমবার টুইটারে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

Zomato Food Delivery: মাত্র ১০ মিনিটেই 'দুয়ারে খাবার', কী ভাবে এটা সম্ভব, জানাল এই ফুড ডেলিভারি সংস্থা
ছবি- প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Mar 21, 2022 | 8:41 PM
Share

নয়া দিল্লি: বর্তমানে অনলাইনে খাবার অর্ডার করা নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রায়শই আমরা অনেকে সুইগি, জ়োম্যাটোর মত ফুড ডেলিভারি সংস্থাগুলি থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে পছন্দমতো খাবার অর্ডার করি। এমনকী এখন বাড়িতে কোনও অতিথি এলেও, তাঁর আপ্যায়নে অন্যতম বড় ভরসা হয়ে উঠেছে এই ফুড ডেলিভারি অ্যাপগুলি। এক ক্লিকেই খাবার পৌঁছে যায় বাড়ির বাইরে। তবে অনেকক্ষেত্রেই সময়ে খাবার পৌঁছে দেওয়া নিয়ে ডেলিভারি সংস্থাগুলির বিরুদ্ধে গ্রাহকদের নানা অভাব অভিযোগ থাকে। অথবা ডেলিভারি বয়ের গাফিলতিতেই দেরি করে আসে খাবার। এবারই আরও জলদি খাবার পেতে নতুন পদ্ধতির কথা ঘোষণা করল জ়োম্যাটো।

সোমবার ওই সংস্থার পক্ষ থেকে ‘১০ মিনিটি ডেলিভারি’ ফিচার চালু করার ঘোষণা করা হয়েছে। জ়োম্যাটোর সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গয়াল সোমবার টুইটারে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী মাস থেকে গুরগ্রামে পরীক্ষামূলকভাবে এই নয়া নিয়ম চালু করা হবে। নিত্যনৈমিত্তিক জিনিস ১০ মিনিটে ডেলিভারি দেওয়ার নিয়ম চালু করেছিল অনলাইন সংস্থা ব্লিঙ্ক ইট। তার সঙ্গে জ়োম্যাটোর যোগাযোগ রয়েছে। গয়াল জানিয়েছেন, এই নতুন নিয়ম চালু হলে খাবারের গুণগত মান ও নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন থাকবে না। তিনি জানিয়েছে, ডেলিভারি পার্টনারদের ওপর সময়ে খাবার পৌঁছে দেওয়ার জন্য কোনও চাপ দেওয়া হবে না।

সংস্থাটি জানিয়েছে, যেসব এলাকাতে খাবারের চাহিদা অনেক বেশি, সেই সব স্থানেই পদ্ধতিতে খাবার ডেলিভারি দেওয়া হবে। নতুন পদ্ধতি রোবোটিক্সের ব্যবহার হবে বলেও জানা গিয়েছে। গয়াল জানিয়েছেন সংস্থার গ্রাহকরা যে রেস্তোরাঁ থেকে চটজলদি খাবার ডেলিভারি দেওয়া হয়, সেখান থেকেই খাবার অর্ডার করেন। সেই কারণে কর্তৃপক্ষ এই নয়া নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানিয়েছে, গড়ে ৩০ মিনিটে খাবার ডেলিভারি করে জ়োম্যাটো, সেই গড় অনেকটাই কম। সেখানেও উন্নতি করা সংস্থার লক্ষ্য।

আরও পডুন Importance of Buying Term Insurance Early: কর্মজীবনে পা রাখতেই বিনিয়োগ করা উচিত জীবন বিমায়, কেন জানেন?

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন