AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ে করেই একান্তে হনিমুনে কাঞ্চন-শ্রীময়ী? জানা গেল সত্যিটা

আর দেরি করেননি উত্তর দিতে, হ্যাঁ বলতেই বিয়ে হয়েছিল সুসম্পন্ন। চার হয়েছিল এক। আগামী ৬ মার্চ হবে আনুষ্ঠানিক বিয়ে। হাজির থাকবেন তাঁদের কাছের মানুষেরা।

বিয়ে করেই একান্তে হনিমুনে কাঞ্চন-শ্রীময়ী? জানা গেল সত্যিটা
জানা গেল সত্যিটা
| Edited By: | Updated on: Feb 19, 2024 | 8:52 PM
Share

শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক বিয়ে করেছেন। রবিবার রাত থেকেই এই খবরে তোলপাড় সামাজিক মাধ্যম। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ছবি। পাহাড়ের কোলে একান্তে সময় কাটাচ্ছেন ওঁরা। তবে কি বিয়ে সেরেই দু’জনে গেলেন মধুচন্দ্রিমায়? ছবিগুলি শেয়ার করেছেন শ্রীময়ীর দিদি। অভিনেত্রী জানিয়েছেন, মধুচন্দ্রিমার ছবি নয়, বিয়ের আগে তাঁরা গিয়েছিলেন ঘুরতে। দিদি জামাইবাবু, তাঁদের সন্তানেরা থেকে শুরু করে সকলেই গিয়েছিলেন সেই ট্রিপে।

এই বছরের সরস্বতী পুজো। বাগদেবীর সঙ্গে সঙ্গে এবার ওই দিনে আগমন হয়েছিল সেন্ট ভ্যালেন্টাইনের। তবে ওই দিনেই মদনদেব আড়ালে ছুড়বেন বাণ, আর তাতেই বোল্ড আউট হয়ে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলবেন শ্রীময়ী, তা নিজেও ভাবেননি— টিভিনাইন বাংলার সঙ্গে বিয়ের খবর শেয়ার করতে করতেই বললেন, “সরস্বতী পুজোর আগের দিন আমার নাইট শুটিং ছিল। সারা রাত জেগেছি। মনটা খুব খারাপ ছিল। রোজ় ডে, চকোলেট ডে… কত কিছু হচ্ছে, আমি কিছুই পাচ্ছি না। ওকে বলতে পাত্ওতা দিল না। পছন্দ করে না জানিয়েই দিল। আমায় বলেছিল, সরস্বতী পুজোর দিন দুপুরে ওর বাড়িতে যেতে, একটা গেট টুগেদার আছে। গিয়ে দেখি ভিতরের সব ঘর বন্ধ। ওকে ফোন করতেই বলল, ‘এসেছ তো আমি কী করব? বসে থাকো’। এত খারাপ ব্যবহার! আমি নাইট শুটিং করে এসেছি। তা-ও এরকম করছে! এত খারাপ ব্যবহার খুব খারাপ লাগে। ভেবেছিলাম, ধুর আমি বেরিয়েই যাব। হঠাৎ দেখি সব আত্মীয়রা ঢুকতে শুরু করেছে। আমার বাবা-মা, ওর দাদা-বৌদি। কিছুই বুঝতে পারছিলাম না। দেখি বন্ধ ঘরগুলো ফুল, বেলুন দিয়ে সাজানো। হঠাৎ কাঞ্চন হাতে গোলাপ নিয়ে হাঁটুগেড়ে আমার সামনে বসে পড়ল। আমাকে ডবল চমকে দিয়ে বলল, ‘উইল ইউ ম্যারি মি’?

আর দেরি করেননি উত্তর দিতে, হ্যাঁ বলতেই বিয়ে হয়েছিল সুসম্পন্ন। চার হয়েছিল এক। আগামী ৬ মার্চ হবে আনুষ্ঠানিক বিয়ে। হাজির থাকবেন তাঁদের কাছের মানুষেরা।

Follow Us
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
বিদেশ থেকে ফিরে একের পর এক বিজেপি নেতার ছুটলেন রচনা
বিদেশ থেকে ফিরে একের পর এক বিজেপি নেতার ছুটলেন রচনা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
'সুদীপ বলেছিলেন যাবেন না, কিন্তু...',কী বললেন সৌগত রায়?
'সুদীপ বলেছিলেন যাবেন না, কিন্তু...',কী বললেন সৌগত রায়?
ব্যারাকপুর পুরসভাও হাতছাড়া তৃণমূলের, পদত্যাগ উত্তম দাসের
ব্যারাকপুর পুরসভাও হাতছাড়া তৃণমূলের, পদত্যাগ উত্তম দাসের