AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ট্যারো কার্ড পড়েন শর্মিলার আরেক মেয়ে, কেন আড়ালেই রইলেন সাবা?

Untold Story: এত বছর কেটে গেলেও আজও কেন অন্তরালে তিনি? কী বা পেশা তাঁর? তাঁর দুই ভাই বোন সইফ আলি খান ও সোহা আলি খানকে নিয়েই কেন এত মাতামাতি। কেন শর্মিলা কন্যা এড়িয়ে চলেন লাইমলাইট?

ট্যারো কার্ড পড়েন শর্মিলার আরেক মেয়ে, কেন আড়ালেই রইলেন সাবা?
| Updated on: Jan 15, 2025 | 9:31 PM
Share

সাবা আলি খানকে চেনেন? হঠাৎ করে বললে হয়তো নাও চিনতে পারেন। তিনি আর কেউ নন। শর্মিলা ঠাকুরের বড় মেয়ে, দ্বিতীয় সন্তান। গায়ে বইছে রাজরক্ত। এত বছর কেটে গেলেও আজও কেন অন্তরালে তিনি? কী বা পেশা তাঁর? তাঁর দুই ভাই বোন সইফ আলি খান ও সোহা আলি খানকে নিয়েই কেন এত মাতামাতি। কেন শর্মিলা কন্যা এড়িয়ে চলেন লাইমলাইট? অভিনয় জগতে তিনি আসেননি।

লকডাউনের সময় থেকে হঠাৎ করেই ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ তাঁর। প্রথম থেকেই পরিবারের নানা অদেখা ছবি শেয়ার করতে দেখা যেত তাঁকে। ফলত হুড়হুড় করে বাড়তে থাকে তাঁর অনুরাগীর সংখ্যা। অল্প কিছু দিনের মধ্যেই সকলের মন জয় করে ফেলেন তিনি। ছবি তুলতে বহু ছেলেবেলা থেকেই ভালবাসতেন তিনি। ওটিই ছিল তাঁর প্যাশন। একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, “সেই ৭-৮ বছর থেকে এই ভালবাসা তৈরি হয়েছিল আমার। যত বড় হয়েছি তা পেশাগত ভাবে করতে শুরু করেছিলাম। বাড়ির লোকও আমার এই ভাললাগাকে বিশেষভাবে উৎসাহ দিয়েছে।”

কেন আড়ালে থাকেন সে ব্যাপারেও নিজস্ব যুক্তি রয়েছে সাবার। তাঁর কথায়, “আমি ওদের থেকে অনেক শান্ত। মেজো সন্তান হওয়ায় আমি অনেক বেশি ধীরস্থির। দাদা আর বোন অনেকটা এরকম। আমি কোনওদিনই ফিল্মস্টার হতে চাইনি। আমার স্পটলাইটেও দরকার নেই।” তিনি আরও যোগ করেছিলেন, “আমার মনে হয় না সব সময় নিজেকে পাপারাৎজির কাছে হাজির করার দরকার আছে বলে। আমি সবসময় তা করি না। বিশেষ কোনও অনুষ্ঠান এলে তবেই করি।” সাবার আরও গুণ রয়েছে। তিনি ট্যারো কার্ড পড়তে পারেন। এ ছাড়াও ধর্মের প্রতিও বিশেষ অনুরাগ রয়েছে তাঁর। মাঝেমধ্যেই ইসলাম নিয়ে উপলব্ধির কথা বলতে শোনা যায় তাঁকে।

সইফ ও সোহার সঙ্গে কিন্তু বেশ ভাল সম্পর্ক তাঁর। তবে মায়ের সঙ্গে দিল্লিতেই থাকেন সাবা। নিজে ফিল্মস্টার হননি বলে কোনও আক্ষেপ নেই তাঁর। নিজেরই অকপট স্বীকারোক্তি, “আমার মনে হয় আমার সেই যোগ্যতা নেই আমি আসলে ভীষণ লাজুক। নিজের ঘরে নাচতে- গাইতে ভাল লাগে আমার।”

Follow Us
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার