AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেয়ে এষার নাকি বিয়ে ভাঙছে, কপালে চিন্তার ভাঁজ ধর্মেন্দ্রর

Esha Deol Divorce Rumours: ১২ বছর আগে মেয়ের বিয়ে দিয়েছিলেন অভিনেত্রী হেমা মালিনী। বড় মেয়ে এষা বিয়ে করেছিলেন তাঁর প্রেমিক হীরে ব্যবসায়ী ভরত তখতানিকে। সংসার ভালই চলছিল এষার। হঠাৎই জানা যাচ্ছে এষার নাকি বিয়ে ভাঙছে।

মেয়ে এষার নাকি বিয়ে ভাঙছে, কপালে চিন্তার ভাঁজ ধর্মেন্দ্রর
ধর্মেন্দ্র এবং এষা।
| Updated on: Jan 17, 2024 | 4:50 PM
Share

১২ বছর আগে, ২০১২ সালের জুন মাসে হেমা মালিনী বিয়ে দিয়েছিলেন তাঁর জ্যেষ্ঠকন্যা এষা দেওলের। এষা বিয়ে করেছিলেন হীরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে। নতুন জীবন শুরু করে সুখে সংসার করছিলেন এষা। ২০১৭ সালে জন্ম হয় এষার কন্যা রাধ্যার। ২০১৯ সালে জন্ম হয় দ্বিতীয় কন্যা মীরার। কিন্তু সেই সংসার নাকি ভাঙতে বসেছে এষার। হঠাৎ কী হল হেমার পরিবারে?

বিগত কয়েক মাস থেকেই নাকি স্বামী ভরতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এষা দেওলের। তাঁরা নাকি একসঙ্গে থাকেনও না এখন। বেশ কিছু নিমন্ত্রণে একাই আসতে দেখা যায় এষাকে। স্বামী ভরতের অনুপস্থিতি বিচ্ছেদের গুঞ্জনকে আরও জোড়ালো করে তুলেছে। সম্প্রতি আমির খানের মেয়ে ইরা খানের বিয়েতেও একাই এসেছিলেন এষা। তবে সেই বিয়ে ভাঙনের গুঞ্জন সম্পর্কে কোথাও কোনও মন্তব্যই করেননি এষা কিংবা ভরত।

একদিকে যেমন এষার দুই সৎ ভাই সানি এবং ববিকে নিয়ে আলোচনার রোল বলিউডে। ধর্মেন্দ্রর ছেলেদের প্রশংসা সর্বত্র। তেমনই তাঁর কন্যা এষাকে নিয়ে এমন গুজবে চিন্তার ভাঁজ ফেলেছেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর কপালে। মেয়ের কঠিন সময়ে ধর্মেন্দ্র তাঁর পাশেই আছেন। অনেকটা সময়ও কাটাচ্ছেন একসঙ্গে। কিছুদিন আগেই তাঁর জন্মদিনে হেমা এবং দুই মেয়ের সঙ্গে সময় কাটিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। সেই ছবি হেমা নিজেই শেয়ার করেছেন নেটদুনিয়ায়।

Follow Us
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?