AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

John Abrahm: বছরে আয় ছাড়িয়েছে ৪৫,০০০ কোটি, ‘আমি মৃত্যু বিক্রি করি না’, এবার বোমা ফাটালেন জন

Bollywood Controversy: যাঁরা বিভিন্ন সাক্ষাৎকারে শরীর কীভাবে সুস্থ রাখেন, তরুণ রাখেন, সেই বিষয় সরব হচ্ছেন, মানুষের কাছে আদর্শ হচ্ছেন, তাঁরাই তো মোটা টাকার বিনিময়ে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করছেন। এরই এবার ঘোর বিরোধিতা করলেন অভিনেতা। সরকারকেও তালিকা থেকে রাখলেন না বাদ। 

John Abrahm: বছরে আয় ছাড়িয়েছে ৪৫,০০০ কোটি, 'আমি মৃত্যু বিক্রি করি না', এবার বোমা ফাটালেন জন
| Updated on: Aug 09, 2024 | 7:17 PM
Share

জন আব্রাহম। বলিউডের অন্যতম চর্চিত হটস্টার। যাঁকে নিয়ে মহিলা মহলে উত্তেজনা সর্বদাই থাকে তুঙ্গে। বয়স বাড়লেও ফিটনেসের দাপটে ধরে রেখেছেন নিজের ফিগার। তিনি একাই নন, বর্তমানে অধিকাংশ অভিনেতারাই শরীর সম্পর্কে বিস্তর সচেতন। কিন্তু যাঁরা একদিকে শরীর সুস্থ রাখার টিপস দেন, তারাই পাশাপাশি মৃত্যু বিক্রি করে বেড়াচ্ছেন, সেই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন জন। সম্প্রতি এক পডকাস্ট-এ এসে এই বিষয় মুখ খুললেন অভিনেতা। বলিউডে বাঘাবাঘা অভিনেতাদের এবার এক হাত নিলেন তিনি। যাঁরা বিভিন্ন সাক্ষাৎকারে শরীর কীভাবে সুস্থ রাখেন, তরুণ রাখেন, সেই বিষয় সরব হচ্ছেন, মানুষের কাছে আদর্শ হচ্ছেন, তাঁরাই তো মোটা টাকার বিনিময়ে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করছেন। এরই এবার ঘোর বিরোধিতা করলেন অভিনেতা। সরকারকেও তালিকা থেকে রাখলেন না বাদ।

জন তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত অভিনেতাদের ইঙ্গিত করেই বললেন,  ‘আমি যদি সততার সঙ্গে বাঁচি, আমি যা বলে থাকি, আমি তাই করি, তবেই আমি আদর্শ মডেল। কিন্তু আমার ভুয়ো দিক তুলে ধরে মানুষের মনে বিশ্বাসের জন্ম দেওয়া, আর ব্যক্তিজীবনে অন্য মানুষ হয়ে থাকা, তাহলে সেটা নজরে আসবেই।’

এখানেই শেষ নয়, পাশাপাশি এদিন প্রতিবাদ করে জন এও বলেন, ‘যাঁরা ফিটনেস নিয়ে কথা বলেন, তাঁরাই পান মশলাকে প্রমোট করেন। আমি আমার প্রতিটা অভিনেতা বন্ধুকে ভালবাসি, আমি কাউকে অসম্মান করি না। আমি স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাই আমি আমার কথা বলছি। কিন্তু আমি মৃত্যুকে বিক্রি করি না। কারণ এটা আদর্শের বিষয়। আপনারা জানেন পান মশলার বার্ষিক আয় ৪৫০০০ কোটি টাকা? তার মানে সরকারও এটাকে সমর্থন করে। তাই এটা বেআইনি নয়। আপনা মৃত্যু বিক্রি করছেন। এটা নিয়ে বাঁচবেন কীভাবে?’

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…