‘কি অ্যান্ড কা’র পরে এই জুটির সঙ্গে আর কেন কাজ করেননি বালকি?

‘কি অ্যান্ড কা’ পাঁচ বছর পূর্ণ করার পর সত্যিই নস্ট্যালজিক হয়ে পড়েছেন বালকি। তিনি জানিয়েছেন, আগামী জুলাই থেকে তিনি পরের ছবির কাজ শুরু করছেন। কিন্তু কোন ছবি তা এখনই খোলসা করতে চাননি।

‘কি অ্যান্ড কা’র পরে এই জুটির সঙ্গে আর কেন কাজ করেননি বালকি?
‘কি অ্যান্ড কা’র দৃশ্যে করিনা এবং অর্জুন (বাঁদিকে), পরিচালক আর বালকি (ডানদিকে)।

|

Apr 02, 2021 | 9:55 PM

‘কি অ্যান্ড কা’। পাঁচ বছর আগে অর্জুন কাপুর (Arjun kapoor) এবং করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan) নিয়ে তৈরি করেছিলেন পরিচালক আর বালকি (R Balki)। একেবারে অন্য রকম বিষয় নিয়ে ছবি তৈরি করেছিলেন তিনি। হয়তো খুব চেনা বিষয়। কিন্তু অচেনা মোড়কে গেঁথেছিলেন বালকি। তারপরও বহুবার নাকি এই জুটিকে নিয়ে কাজ করতে চেয়েছেন বালকি। তবে তা নাকি হয়ে ওঠেনি!

বালকি সাংবাদিকদের বলেন, “কি অ্যান্ড কা অত্যন্ত স্পেশ্যাল ছবি। কারণ আমার প্রযোজক অনিল নাইডুর জন্মদিনে মুক্তি পেয়েছিল। অনিল আর আমাদের মধ্যে নেই। এরপর বেবো এবং অর্জুনের সঙ্গে আবার কাজ করার কথা হয়েছে। এখনও পর্যন্ত কোনও ছবির সিক্যুয়েল তৈরি করিনি আমি। কিন্তু এটা করতে চেয়েছিলাম। কোনও না কোনও কারণে হয়নি। দেখা যাক, যদি এটার সিক্যুয়েল করতে পারি…।”

আরও পড়ুন, প্রেম করছেন মিকা সিং? কে তাঁর নতুন সঙ্গী?

‘কি অ্যান্ড কা’ পাঁচ বছর পূর্ণ করার পর সত্যিই নস্ট্যালজিক হয়ে পড়েছেন বালকি। তিনি জানিয়েছেন, আগামী জুলাই থেকে তিনি পরের ছবির কাজ শুরু করছেন। কিন্তু কোন ছবি তা এখনই খোলসা করতে চাননি। বালকি আরও জানান, এই পাঁচ বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। পারিপার্শ্বিক অনেক কিছু ভেবে চিত্রনাট্য লিখতে হবে তাঁকে। প্রথমবার অনেক বিষয় দর্শকের বোঝার জন্য ভেঙে লিখতে হয়েছিল। সিক্যুয়েলে হয়তো তার প্রয়োজন হবে না। পাশাপাশি করিনা এবং অর্জুন রাজি হবেন কি না, সে বিষয়েও তিনি নিঃসন্দেহ নন।

Loading...
Unable to load recommendations.
Follow Us