AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাঙালি পরিচালককে সরালেন শাহরুখ! ‘কিং’ নিয়ে বড় আপডেট বাদশার

গত শনিবার আবু ধাবিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন শাহরুখ। সেখানেই কথায় কথায় কিং ছবির প্রসঙ্গ আনেন তিনি।

বাঙালি পরিচালককে সরালেন শাহরুখ! 'কিং' নিয়ে বড় আপডেট বাদশার
| Updated on: Jan 27, 2025 | 1:44 PM
Share

কথা ছিল শাহরুখের নতুন ছবি কিং পরিচালনা করবেন কাহিনি খ্যাত বলিউডের বাঙালি পরিচালক সুজয় ঘোষ। এমনকী, সুজয় ঘোষকে সঙ্গে নিয়ে প্রাথমিক ঘোষণাও হয়েছিল কিং ছবির। তবে হঠাৎই রদবদল। বলিউড গুঞ্জনে শোনা গিয়েছিল, সুজয় ঘোষকে বাদ দিয়ে, শাহরুখ নাকি সুপারহিট পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দকেই ‘কিং’ টিমে এনেছেন। আর এবার সেই গুঞ্জনই হল সত্য। শাহরুখই জানিয়ে দিলেন তাঁর আগামী ছবির পরিচালক সুজয় নয়, সিদ্ধার্থই।

ব্যাপারটি একটু খোলসা করে বলা যাক। গত শনিবার আবু ধাবিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন শাহরুখ। সেখানেই কথায় কথায় কিং ছবির প্রসঙ্গ আনেন তিনি। শাহরুখ জানান, ” আমি এখন শুটিংই করছি। আগামী কয়েকমাস ধরে শুটিং চলবে। আসলে আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুবই কড়া। সিদ্ধার্থ বলেছে, কখনই ছবির তথ্য ফাঁস করবে না। তাই আর কিছু বলছি না। সিদ্ধার্থ পাঠানও পরিচালনা করেছিল। কথা দিচ্ছি, নতুন ছবি পাঠান-এর থেকেও দারুণ হবে।”

বলিউড সূত্রের খবর, শাহরুখের এই কিং ছবিতেই, শাহরুখের সঙ্গে জুটি বাঁধবেন সুহানা খান। জানা গিয়েছে, থ্রিলারের মোড়কেই তৈরি হয়েছে এই ছবির গল্প। ছবির গল্প অনুযায়ী, এক কিডন্যাপারের চরিত্রে দেখা যাবে শাহরুখকে। তাঁর হাতেই কিডন্যাপ হবেন সুহানা খান। সব কিছু ঠিকঠাক থাকলে, ২০২৬ সালের শেষে মুক্তি পাবে শাহরুখের কিং। তবে সুজয় সরে গিয়ে, কেন সিদ্ধার্থ এলেন, সে কারণটা অবশ্য স্পষ্ট নয়।

Follow Us