AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আর ‘সিটি অব জয়’ নয় কলকাতা! নতুন নামকরণ নিয়ে চাঁচাছোলা শ্রুতি

Shruti Das: এতদিনের পুরনো শহরটা হঠাৎ করেই যেন বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে চেনা মানুষগুলো। বদলে যাচ্ছে পরিবেশও। আরজি কর কাণ্ডে প্রথম থেকেই সরব অভিনেত্রী শ্রুতি দাস। আবারও চুপ করে রইলের না তিনি। প্রিয় শহরের এই পরিবর্তনে তিনি শঙ্কিত। বহির্বিশ্বের কাছে এ যাবৎ কলকাতা পরিচিত ছিল 'সিটি অব জয়' অর্থাৎ আনন্দের শহর হিসেবে।

আর 'সিটি অব জয়' নয় কলকাতা! নতুন নামকরণ নিয়ে চাঁচাছোলা শ্রুতি
শ্রুতি দাস।
| Updated on: Aug 29, 2024 | 8:32 PM
Share

এতদিনের পুরনো শহরটা হঠাৎ করেই যেন বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে চেনা মানুষগুলো। বদলে যাচ্ছে পরিবেশও। আরজি কর কাণ্ডে প্রথম থেকেই সরব অভিনেত্রী শ্রুতি দাস। আবারও চুপ করে রইলের না তিনি। প্রিয় শহরের এই পরিবর্তনে তিনি শঙ্কিত। বহির্বিশ্বের কাছে এ যাবৎ কলকাতা পরিচিত ছিল ‘সিটি অব জয়’ অর্থাৎ আনন্দের শহর হিসেবে। কিন্তু কোথায় আনন্দ? বিগত বেশ কিছু দিন ধরে যা যা ঘটেছে তাতে শহর ভুলেছে তার চেনা ছন্দ। চারিদিকে শুধু আতঙ্কে মোড়া কালো চাদর।

শ্রুতির মতে এই শহরের নাম-মেজাজ সবই যেন বদলে গিয়েছে আচমকাই। এই শহর আজ তাঁর কাছে ‘সিটি অব ফিয়ার’ অর্থাৎ কিনা ভয়ের শহর। প্রথম দিন থেকেই আরজি কর কাণ্ডে মাঠে নেমে প্রতিবাদ করেছেব শ্রুতি। কিছু দিন আগেই তাঁকে বলতে শোনা যায়, “আমরা যখন আউটডোর করি, শুটিং করে যখন মেকআপ ভ্যানের ভিতর একা বসে থাকি তখন তো স্টুডিয়োর একটা দারোয়ান এসে রেপ করে দিয়ে চলে যেতে পারে। তাহলে কি আমরা শুটিং করা বন্ধ করে দেব? আমরা যারা টেলিভিশন আর্টিস্ট তাঁদের প্রত্যেক দিন কাজ করতে হয়, তাহলে আমাদের নিরাপত্তার দায় কে নেবে? আমি অত বড় সেলিব্রিটি নই আমার পিছনে দশটা বাউন্সার ঘোরে না।” এই প্রশ্নের জবাব নেই। ঠিক যেমন এতদিন কেটে যাওয়ার পরেও তিলোত্তমার দোষীরা পড়েনি ধরা। শ্রুতির কথায়, “এই যা দেখছি তাতে একটুও আশাবাদী নই। রাত দখল করেছি এবার দিনের বেলাতেও পথে নামব।

জনজীবন স্তব্ধ করে দেব, কাউকে কাজে যেতে দেব না। না খেতে পেয়ে মরব, পুরো রাজ্যের লোক না খেতে পেয়ে মরবে সেই দিন দেখব কার চোখ খোলে।” সত্যি বলেছেন তিনি। মৌচাকে ঢিল পড়তে পারে তাও জানেন। তবে চুপ করে থাকা নয়। তাঁর সাফ জবাব, “আমায় যদি মেরে দেয় তাহলে আমার বাড়ির লোক কাউকে ছেড়ে কথা বলবে না। কার বাবার ক্ষমতা আছে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করানোর সেদিন আমরাও দেখে নেব।”

Follow Us
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর