AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সর্বনাশ হয়ে গেল, ভগবান বাঁচাও’, কাতর আর্তনাদ অরিজিত্‍ সিংয়ের

Arijit Singh: ঠিক ছয় দিন আগের কথা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্যে পরোক্ষ ভাবে জবাব দিয়েছিলেন গায়ক অরিজিত্‍ সিং। তার পরেই নিজের এক্স হ্যান্ডেলটি মুছে দেন গায়ক। সকলের মনেই তৈরি হয়েছিল প্রশ্ন। কেন নিজের প্রোফাইল মুছে দিলেন গায়ক? প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আবারও ফিরে এলেন গায়ক। সক্রিয় করলেন তাঁর এক্স প্রোফাইল।

'সর্বনাশ হয়ে গেল, ভগবান বাঁচাও', কাতর আর্তনাদ অরিজিত্‍ সিংয়ের
| Edited By: | Updated on: Sep 05, 2024 | 11:27 PM
Share

ঠিক ছয় দিন আগের কথা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্যে পরোক্ষ ভাবে জবাব দিয়েছিলেন গায়ক অরিজিত্‍ সিং। তার পরেই নিজের এক্স হ্যান্ডেলটি মুছে দেন গায়ক। সকলের মনেই তৈরি হয়েছিল প্রশ্ন। কেন নিজের প্রোফাইল মুছে দিলেন গায়ক? প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আবারও ফিরে এলেন গায়ক। সক্রিয় করলেন তাঁর এক্স প্রোফাইল। ফিরে এসেই আরও এক পোস্ট করেছেন অরিজিত্‍।

বৃহস্পতিবার বিকেল বেলা গায়ক লেখেন,”শিক্ষক দিবসে মনে হচ্ছে যেন কোথায় হারিয়ে গিয়েছি। কিছু কারণের জন্য সুপ্রিম কোর্টে শুনানির দিন পিছিয়ে গিয়েছে। এত তাড়াতাড়ি নতুন শুনানির তারিখ পাওয়া গেল! আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে। ঈশ্বর আমাদের রক্ষা করুন।” অনেকেই হয়তো খেয়াল করেননি আবারও ফিরে এসেছেন গায়ক। ঘটনাটি ঘটেছিল আগের শুক্রবার। আরজি কর ঘটনার জন্য খুব অল্প দিনের মধ্যে অরিজিতের গোপন এক্স প্রোফাইল চিনে নিয়েছেন সবাই।

শুক্রবার কী ঘটেছিল? অরিজিতের প্রোফাইল খুললেই আর কিছু দেখা যাচ্ছিল না। খালি একটা লেখা উঠে এসেছিল একটাই। সেখানে দেখা যাচ্ছিল,”দ্য প্রোফাইল ডাজ় নট এক্সিস্ট।” যার বাংলায় করলে মানে দাঁড়ায়, এই প্রোফাইলটির আর কোনও অস্তিত্ব নেই। আচমকা কী ঘটল। এমনিতে তাঁর এই প্রোফাইলের কথা খুব বেশি কেউ জানতেন না। তবে এই আরজি কর ঘটনার পরে এক্স হ্যান্ডেলেই একের পর এক টুইট করছিলেন গায়ক। সবার প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন। এই ঘটনায় তাঁর অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। কী ঘটেছে? এই প্রোফাইলটি কি গায়ক নিজেই মুছে দিয়েছেন? নাকি কঙ্গনা রানাওতের মতো গায়কের প্রোফাইলটি বন্ধ করে দেওয়া হয়েছে? সেই উত্তর অবশ্য অধরা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?