AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাত সাড়ে ১২টায় কুপ্রস্তাব সঙ্গীত পরিচালকের, ১৭ বছরের উজ্জয়িনীর কী দশা হয়?

Ujjaini Mukherjee: মাত্র ১৭ বছর বয়সে মুম্বইয়ে একটি রিয়্যালিটি শোতে গান গেয়েছিলেন ক্লাসের ফার্স্ট গার্ল উজ্জয়িনী। সেখানে এক নামী সঙ্গীত পরিচালক তাঁকে নিজের ছবিতে গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই চমকে গিয়েছিলেন উজ্জয়িনী। তারপর যা ঘটে গায়িকার জীবনে, নিজেই জানিয়েছেন সবটা।

রাত সাড়ে ১২টায় কুপ্রস্তাব সঙ্গীত পরিচালকের, ১৭ বছরের উজ্জয়িনীর কী দশা হয়?
উজ্জয়িনী মুখোপাধ্যায়।
| Updated on: Mar 02, 2024 | 2:55 PM
Share

মা পাশে রয়েছেন সারাজীবন। সেই কারণে অনেকগুলো বছর ধরে চুটিয়ে গান গেয়ে চলেছেন গায়িকা উজ্জয়িনী মুখোপাধ্য়ায়। প্রায় দু’দশক সময় ধরে ইন্ডাস্ট্রিতে গান গাইছেন তিনি। ছোট থেকেই গানের প্রতি ভালবাসা তাঁর। মেয়ে ইংরেজি মাধ্যমে লেখাপড়া করবে, গান বাজনা করবে, তা নিয়ে শুরু থেকেই সরব ছিলেন মা। মাত্র ১৭ বছর বয়সে মুম্বইয়ে একটি রিয়্যালিটি শোতে গান গেয়েছিলেন ক্লাসের ফার্স্ট গার্ল উজ্জয়িনী। সেখানে এক নামীর সঙ্গীত পরিচালক তাঁকে নিজের ছবিতে গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই চমকে গিয়েছিলেন উজ্জয়িনী। তারপর যা ঘটে গায়িকার জীবনে, নিজেই জানিয়েছেন সবটা।

একটি পাবলিক প্ল্যাটফর্মে সেই অভিজ্ঞতার কথা দর্শকের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন উজ্জয়িনী। বলেছিলেন, “রাত সাড়ে ১২টার সময় মানুষটা আমাকে ফোন করে অনেকক্ষণ ধরে অনেকগুলো কথা বলেছিলেন। তারপর আমি হতচকিত হয়ে যাই। তিনি ভাঙা-ভাঙা হিন্দিতে কথা বলছিলেন। হঠাৎই আমার বাবার বয়সি লোকটা আমাকে বলেন, আই লাভ ইউ (পড়ুন, ‘আমি তোমাকে ভালবাসি’)। আমি কিচ্ছু বলিনি সঙ্গে-সঙ্গে। খানিক বিরতি নিয়ে বলেছিলাম, আই রেসপেক্ট ইউ (পড়ুন ‘আমি আপনাকে সম্মান করি’)। ব্যাস, আর আমাদের কথা হয়নি। মাস খানেক পর আমাদের আবারও কথা হয় এবং দেখি সেই নামকরা সঙ্গীত পরিচালক ১৮০ ডিগ্রি পাল্টে গিয়েছেন। তিনি আমাকে সত্যিই তাঁর ছবিতে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এই ঘটনার পর আমি বুঝতে পারি ইন্ডাস্ট্রিতে সম্মানের সঙ্গে কীভাবে কাজ করতে হয়।”

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ