AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tarun Majumdar Death: ‘ভালোবাসার বাড়ি’ ছেড়ে ‘মেঘমুক্তি’ পরিচালক তরুণ মজুমদারের

Tarun Majumdar Death: প্রয়াত হলেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। 'ভালবাসার বাড়ি' ছেড়ে তিনি চললেন 'চাঁদের বাড়ি', যেখান থেকে আর ফেরা যায় না। রয়ে গেল তাঁর নানা কীর্তি।

Tarun Majumdar Death: ‘ভালোবাসার বাড়ি’ ছেড়ে ‘মেঘমুক্তি’ পরিচালক তরুণ মজুমদারের
‘মেঘমুক্তি’ পরিচালক তরুণ মজুমদারের
| Edited By: | Updated on: Jul 04, 2022 | 12:00 PM
Share

‘ভালবাসার বাড়ি’ ছেড়ে অবশেষে ‘মেঘমুক্তি’… প্রয়াত বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯২ বছর। সোমবার সকালে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভক্তদের উৎকণ্ঠা, প্রিয়জনদের হাসপাতালে রাত্রিযাপনের অবসান। পরিচালক আর নেই। ‘ভালবাসার বাড়ি’ ছেড়ে তিনি চললেন ‘চাঁদের বাড়ি’, যেখান থেকে আর ফেরা যায় না। রয়ে গেল তাঁর নানা কীর্তি। রয়ে গেলেন তাঁর অগণিত ভক্ত।

কিডনির সমস্যায় ভুগছিলেন বিগত বেশ কিছু দিন ধরেই। একই সঙ্গে দোসর হয়েছিল সেপ্টিসেমিয়াও। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। গঠন করা হয়েছিল মেডিক্যাল বোর্ডও।  চিকিৎসায় সাড়া দিচ্ছিলেনও তিনি। সুস্থ হয়ে উঠছিলেন ক্রমশ। ট্র্যাকিওস্টোমি হওয়ার কারণে কথা বলতে পারছিলেন না। তবু হাসপাতালের বিছানায় শুয়েই লিখেছিলেন, ‘ছবি কিন্তু হবে’। সে ছবি আর হল না। রবিবার থেকেই তাঁর শারীরিক অবস্থার আচমকাই অনতি ঘটতে থাকে। রাখা হয় ভেন্টিলেশন সাপোর্টে। সোমবার সকাল থেকেই মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। শরীরে বেড়ে যায় অ্যাসিডের মাত্রাও।   বেলা গড়াতেই তিনি ছেড়ে চলে যান এই নশ্বর দুনিয়া।

জন্মেছিলেন অবিভক্ত বাংলার বোগরায়। বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। শুধু পরিচালনাই নন মনেও ছিলেন তরুণ। তাঁর গল্প বলার ধরন ছিল আদ্যপান্ত সামাজিক। তাঁর পরিচালিত ‘গণদেবতা’ই প্রথম বাংলা ছবি যা জাতীয় পুরস্কার পেয়েছিল।

‘দাদার কীর্তি’ থেকে শুরু করে ‘নিমন্ত্রণ’, ‘বালিকা বধু’– তাঁর কাজ বারেবারেই সমৃদ্ধ করেছে বাংলা ছবির জগৎকে। প্রচারের আলোয় থাকা ছিল একেবারে অপছন্দ। ফিল্মি পার্টি থেকে টিভিতে বাইট- এড়িয়ে যেতেন সচেতন ভাবেই। তবু অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ দেখতে ছুটে এসেছিলেন অসুস্থ শরীর নিয়েও। তাঁর উপর তৈরি তথ্যচিত্রের প্রস্তুতি নিয়েও ছিলেন বড়ই উৎসাহিত। সেই মানুষটাই আর নেই। ইন্ডাস্ট্রি একা হয়ে গেল আরও একবার। তিনি চলে গেলেন দূরে…।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?