AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Terrorist Attack: জঙ্গলে ঢুকতেই এলোপাথাড়ি গুলি জঙ্গিদের, অনন্তনাগে শহিদ ২ জওয়ান, আহত আরও ৩

Jammu Kashmir Encounter: ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। অভিযান জারি রয়েছে।

Terrorist Attack: জঙ্গলে ঢুকতেই এলোপাথাড়ি গুলি জঙ্গিদের, অনন্তনাগে শহিদ ২ জওয়ান, আহত আরও ৩
চলছে তল্লাশি।Image Credit: PTI
| Updated on: Aug 11, 2024 | 7:00 AM
Share

শ্রীনগর: উপত্যকায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ। অনন্তনাগে এনকাউন্টারে শহিদ হলেন দুই সেনা জওয়ান। আহত আরও এক জওয়ান ও দুইজন সাধারণ নাগরিক। শেষ খবর পাওয়া অনুযায়ী, এখনও জঙ্গি দমন অভিযান জারি রয়েছে।

জানা গিয়েছে, শনিবার দুপুরে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার আহলান গাদোল এলাকায় এনকাউন্টার শুরু হয়। সেনাবাহিনী যখন রুটিন পেট্রোলিং চালাচ্ছিল, তখনই জঙ্গিরা হামলা করে। এরপর কোকেরনাগ সাব ডিভিশনের অধীনে জঙ্গলের ভিতরে জঙ্গি দমন অভিযান শুরু হয়।

সূত্রের খবর, ওই জঙ্গিরা সম্ভবত পাকিস্তানি। সেনাবাহিনীর প্য়ারাট্রুপ জঙ্গি দমন অভিযান চালাচ্ছে। সংঘর্ষে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। আহত আরও তিনজন। এরমধ্যে দুইজন সাধারণ নাগরিক।

ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। অভিযান জারি রয়েছে।

এই নিয়ে কোকেরনাগের জঙ্গলে দ্বিতীয়বার এনকাউন্টার হল। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেও সেনা-জঙ্গির মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। ওই অভিযানে সেনাবাহিনীর এক কম্যান্ডিং অফিসার, মেজর ও পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট শহিদ হয়েছিলেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা