AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Building Collapsed: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাত্র আট বছর আগে তৈরি বহুতল

Surat: বর্ষা আসতেই গুজরাটের একাধিক জেলা জলমগ্ন। এরইমধ্যে ১ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে গ্রামের পর গ্রাম জলমগ্ন হতে থাকে। একাধিক গ্রাম জলের তলায় চলে যায়। সচিন পালি গ্রাম এলাকায় প্রায় ৩০০টি ফ্ল্যাট আছে বলে জানান সুরাতের পুলিশ কমিশনার অনুপম সিং গেহলট।

Building Collapsed: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাত্র আট বছর আগে তৈরি বহুতল
মুম্বইয়ে ভেঙে পড়ে বহুতল। Image Credit: ANI
| Edited By: | Updated on: Jul 06, 2024 | 10:21 PM
Share

গুজরাট: ভয়াবহ বৃষ্টি গত কয়েকদিন ধরে। এরইমধ্যে শনিবার গুজরাটের সুরাতে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল। এখনও অবধি যা খবর, ১৫ জন আহত হয়েছেন এই ঘটনায়। অনেকেরই ভগ্নস্তূপের মধ্য়ে আটকে থাকার সম্ভাবনা রয়েছে। সুরাতের সচিন পালি গ্রামের ঘটনা। এক মহিলাকে কোনওমতে ধ্বংসস্তূপ থেকে টেনে হিচড়ে বের করে আনতে সমর্থ হয়েছেন উদ্ধারকারীরা।

জানা গিয়েছে, শনিবার দুপুরে আচমকাই ধসে পড়ে বহুতলটি। ভিতরে পাঁচটি পরিবার ছিল। মাত্র ৮ বছর আগে তৈরি হয় এটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। উদ্ধারকাজ শুরু করে তারা। পরিস্থিতি এতটাই সাংঘাতিক যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সও ডাকতে হয়।

সুরাতের ডিস্ট্রিক্ট কালেক্টর সৌরভ পারঘি বলেন, “একটি ছ’তলা বহুতল ভেঙে পড়ে। একজন মহিলাকে উদ্ধার করি। তাঁর কথা অনুযায়ী, ৪-৫ জন ভিতরে আটকে থাকতে পারেন। এনডিআরএফ ও এসডিআরএফ রয়েছে।”

বর্ষা আসতেই গুজরাটের একাধিক জেলা জলমগ্ন। এরইমধ্যে ১ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে গ্রামের পর গ্রাম জলমগ্ন হতে থাকে। একাধিক গ্রাম জলের তলায় চলে যায়। সচিন পালি গ্রাম এলাকায় প্রায় ৩০০টি ফ্ল্যাট আছে বলে জানান সুরাতের পুলিশ কমিশনার অনুপম সিং গেহলট। আচমকাই একটি ভেঙে পড়ে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?