AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengaluru: স্ত্রী বেকার! রাগের মাথায় ‘খুন করে’ মৃতদেহ ট্রলিতে ভরে চম্পট স্বামী

Bengaluru: পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুতে আসার পর থেকেই তাদের মধ্যে হামেশাই বিবাদ চলত। গৌরী তখনও কাজের জোগাড় করতে না পারায় শুরু হয় মনমালিন্য।

Bengaluru: স্ত্রী বেকার! রাগের মাথায় 'খুন করে' মৃতদেহ ট্রলিতে ভরে চম্পট স্বামী
বাঁদিকে অভিযুক্ত, ডান দিকে মৃত স্ত্রীImage Credit: X
| Updated on: Mar 28, 2025 | 2:24 PM
Share

বেঙ্গালুরু: স্ত্রী বেকার। কোনও কাজ করেন না। আর তা নিয়ে যত আপত্তি স্বামীর। বিবাদ এতটাই তুঙ্গে উঠল যে বচসার মধ্যেই স্ত্রীকে খুন করলেন তিনি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ট্রলিব্যাগে বন্দি স্ত্রীয়ের মৃতদেহ।

ঘটনা বেঙ্গালুরুর। মাস কতক আগেই নতুন চাকরি পেয়ে স্ত্রী গৌরী সামব্রেকে নিয়ে মহারাষ্ট্র ছেড়ে এসে এই নতুন শহরে সংসার শুরু করেন তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত রাজেন্দ্র খেদেকার। কিন্তু কয়েক মাসের মধ্যেই যেন গোটা ছবিটা বদলে গেল।

পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুতে আসার পর থেকেই তাদের মধ্যে হামেশাই বিবাদ চলত। গৌরী তখনও কাজের জোগাড় করতে না পারায় শুরু হয় মনমালিন্য। আবার রাজেন্দ্রর বাবা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজেন্দ্র নাকি মাঝে মধ্যে তার শাশুড়িকে ফোন করে গৌরীর নামে হেনস্থা করার অভিযোগ তুলত।

অভিযুক্তের বাবা আরও জানিয়েছেন, গত বুধবার অর্থাৎ ঘটনার দিনে গৌরীকে খুন করে ট্রলিব্যাগে বন্দি করে, তাকে ফোন করেছিল ছেলে। বলেছিল, সবাইকে জানিয়ে দিও, আমিই মেরেছি। প্রতিবেশীদের দাবি, খুনের দিন তুঙ্গে চড়েছিল ওই দম্পতির বচসা। পুলিশকেও জেরায় সেই বিবাদের কথা জানান অভিযুক্ত। তার কথায়, স্ত্রী তাকে বচসার মাঝে সজোরে থাপ্পর মারে। আর তাতেই মাথায় রাগ চড়ে যায় তার। তারপরই এমন কাণ্ড। স্ত্রীকে খুন করে ট্রলিব্য়াগে বন্দি করে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...