AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arvind Kejriwal: ‘অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে’, কেজরীবালের গ্রেফতারি নিয়ে জার্মানির মন্তব্যের তীব্র প্রতিবাদ বিদেশ মন্ত্রকের

MEA: আবগারি নীতি দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর গ্রেফতারির পরই ভারতে জার্মান দূতাবাসের ডেপুটি প্রধান জর্জ এনজ়য়েলার বলেন, "গণতান্ত্রিক দেশ হিসাবে অরবিন্দ কেজরীবালের যেন নিরপেক্ষ তদন্ত করা হয়, তা আশা করছে জার্মান বিদেশ মন্ত্রক।"

Arvind Kejriwal: 'অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে', কেজরীবালের গ্রেফতারি নিয়ে জার্মানির মন্তব্যের তীব্র প্রতিবাদ বিদেশ মন্ত্রকের
অরবিন্দ কেজরীবাল। Image Credit: Twitter
| Updated on: Mar 23, 2024 | 2:25 PM
Share

নয়া দিল্লি: কেজরীবালের গ্রেফতারি নিয়ে বিতর্কিত মন্তব্য জার্মান রাষ্ট্রদূতের। এবার পাল্টা জবাব দিল ভারত। এ দিন বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযথা হস্তক্ষেপ করা হচ্ছে।

আবগারি নীতি দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর গ্রেফতারির পরই ভারতে জার্মান দূতাবাসের ডেপুটি প্রধান জর্জ এনজ়য়েলার বলেন, “গণতান্ত্রিক দেশ হিসাবে অরবিন্দ কেজরীবালের যেন নিরপেক্ষ তদন্ত করা হয়, তা আশা করছে জার্মান বিদেশ মন্ত্রক।”

জার্মানির রাষ্ট্রদূতের এই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয়। আজ, শনিবার বিদেশ মন্ত্রকে তলব করা হয় জার্মান রাষ্ট্রদূতকে। আজ হাজিরাও দেন তিনি। এরপরই ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, এই মন্তব্য় সরাসরি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ।

ঠিক কী বলেছিলেন জার্মান রাষ্ট্রদূত?

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গ্রেফতারির পরই জার্মানির বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছিলেন, “আমরা জানি ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমরা আশা করছি যে এই মামলাতেও (কেজরীবালের গ্রেফতারি) গণতান্ত্রিক নীতি ও বিচারব্যবস্থার স্বাধীনতা বজায় রাখা হবে। কেজরীবালও স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পাওয়ার অধিকার রাখেন। আইনের মূল নিয়মই হল নিরাপরাধ প্রমাণ করা। এই নিয়ম যেন তাঁর উপরও কার্যকর হয়।”

প্রসঙ্গত, আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ১০০ কোটির এই দুর্নীতিতে তিনিই প্রধান মাথা বলে অনুমান। শুক্রবারই তাঁকে আদালতে পেশ করা হয়। আগামী ২৮ মার্চ অবধি তাঁকে ইডি হেফাজতে পাঠানো হয়েছে।

Follow Us
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
'সুরুচি সঙ্ঘে'র ভিতরে আমোদ-আহ্লাদের এলাহি আয়োজন! দেখুন কী কী মিলল
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!
গোডাউন আর গেস্ট হাউসে হানা দিতেই থ সবাই, এসবও ছিল!