AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: পড়তে হবে ক্রাইম ব্রাঞ্চের চোখা চোখা প্রশ্নের মুখে, আরও বিপদে রাহুল গান্ধী

Parliament Chaos: অভিযোগ ওঠে, রাহুল গান্ধীর ধাক্কাতেই পড়ে গিয়েছিলেন বিজেপি সাংসদ। সেদিনই বিকেলে রাহুলের বিরুদ্ধে এফআইআর করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। সেই অভিযোগের ভিত্তিতেই রাহুল গান্ধীকে জেরা করা হবে বলে সূত্রের খবর।

Rahul Gandhi: পড়তে হবে ক্রাইম ব্রাঞ্চের চোখা চোখা প্রশ্নের মুখে, আরও বিপদে রাহুল গান্ধী
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 23, 2024 | 11:00 AM
Share

নয়া দিল্লি: বিপাকে রাহুল গান্ধী। পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে কংগ্রেস সাংসদকে। জানা গিয়েছে, শীতকালীন অধিবেশনে সংসদ চত্বরে ধাক্কাধাক্কির ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

গত সপ্তাহেই শীতকালীন অধিবেশন চলাকালীন আম্বেদকর ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস ও বিজেপির সাংসদরা। সংসদের বাইরে মকর দ্বারের সামনে হঠাৎ বচসা, হাতাহাতি বেঁধে যায়। পড়ে গিয়ে আঘাত পান বিজেপির দুই সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গি এবং মুকেশ রাজপুত।

অভিযোগ ওঠে, রাহুল গান্ধীর ধাক্কাতেই পড়ে গিয়েছিলেন বিজেপি সাংসদ। সেদিনই বিকেলে রাহুলের বিরুদ্ধে এফআইআর করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। সেই অভিযোগের ভিত্তিতেই রাহুল গান্ধীকে জেরা করা হবে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজ, সোমবার হাসপাতালে ভর্তি দুই বিজেপি সংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গি এবং মুকেশ রাজপুতের বয়ান রেকর্ড করতে চলেছে ক্রাইম ব্রাঞ্চ। গতকাল রাতেই দিল্লির বেসরকারি হাসপাতালের কাছ থেকে চিকিৎসাধীন দুই সাংসদের মেডিকেল রিপোর্ট নিয়েছে তদন্তকারী আধিকারিকরা।

এর পাশাপাশি, লোকসভার সচিবালয়ের কাছে চাওয়া হয়েছে  সংসদ চত্বরে সেই দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ।

এদিকে, আম্বেদকর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে জনমত গঠন করতে মরিয়া কংগ্রেসও। আজ দিনভর দেশজুড়ে অমিত শাহের আম্বেদকরকে অপমানের ঘটনার প্রতিবাদে কর্মসূচি পালন করছে কংগ্রেস।

আজই মহারাষ্ট্রে পুলিশ হেফাজতে নিহত আম্বেদকরপন্থী সমাজকর্মীর বাড়িতে যাচ্ছেন রাহুল গান্ধী। চলতি মাসে মহারাষ্ট্রের পরভানিতে সংবিধান অবমাননার ঘটনায় সৃষ্ট ঝামেলায় ধৃত আম্বেদকরপন্থী সোমনাথ সূর্যবংশী পুলিশ হেফাজতে মারা যান। যদিও পুলিশি নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়