AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হোটেলের ঘরে মেয়ে-মাদক নিয়ে বসেছিল রঙিন আসর, ভোটের মুখেই গ্রেফতার প্রাক্তন মন্ত্রীর ছেলে

Drug Case: গোপন সূত্রে খবর মিলেছিল, সিমলার ওই হোটেলে মাদক কেনা-বেচা চলছে। সেই সূত্র ধরেই অভিযান চালানো হয়। সেখানে হোটেল রুমে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রাক্তন মন্ত্রীর ছেলে মাদক বিক্রি করছেন! তল্লাশিতে ৪২ গ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার হওয়ার পরই প্রাক্তন মন্ত্রীর ছেলে প্রকাশ সিং সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। 

হোটেলের ঘরে মেয়ে-মাদক নিয়ে বসেছিল রঙিন আসর, ভোটের মুখেই গ্রেফতার প্রাক্তন মন্ত্রীর ছেলে
গ্রেফতার প্রকাশ সিং।Image Credit: Twitter
| Updated on: Apr 10, 2024 | 8:03 AM
Share

সিমলা: ভোটের আগেই তৎপর পুলিশ। জায়গায় জায়গায় চলছে অভিযান। আর সেই অভিযানেই মিলল বড়সড় সাফল্য। মাদক সহ গ্রেফতার হলেন মন্ত্রীর ছেলে। মঙ্গলবার সিমলার একটি হোটেলে অভিযান চালায় হিমাচল পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় প্রকাশ সিং-কে। তাঁর কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে।

পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী তথা শিরোমণি আকালি দলের নেতা সুচা সিং লাংঘার ছেলে প্রকাশ সিং। মঙ্গলবার তাঁকেই মাদক সহ গ্রেফতার করে হিমাচল প্রদেশ পুলিশ। তাঁর সঙ্গে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে। ধৃতদের কাছ থেকে ৪২ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক রাখার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর মিলেছিল, সিমলার ওই হোটেলে মাদক কেনা-বেচা চলছে। সেই সূত্র ধরেই অভিযান চালানো হয়। সেখানে হোটেল রুমে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রাক্তন মন্ত্রীর ছেলে মাদক বিক্রি করছেন! তল্লাশিতে ৪২ গ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার হওয়ার পরই প্রাক্তন মন্ত্রীর ছেলে প্রকাশ সিং সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালেও পঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন প্রকাশ সিং। সেই সময়ও মাদক মামলাতেই গ্রেফতার করা হয়েছিল তাঁকে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?