AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPS Salary: কোনও কোচিং ছাড়াই সফল হন IPS অংশিকা ভার্মা, জানেন কত বেতন পান?

IPS Salary: তিনি উত্তর প্রদেশ ক্যাডারের ২০২১ সালের ব্যাচ। যেভাবে একটা ডিগ্রি থাকার পরও নিজের স্বপ্নের পিছনে দৌড়েছেন অংশিকা, তা অনুপ্রেরণা দেয় অনেককেই। তবে অনেকেই জানেন না আইপিএস অফিসাররা ঠিক কত বেতন পান।

IPS Salary: কোনও কোচিং ছাড়াই সফল হন IPS অংশিকা ভার্মা, জানেন কত বেতন পান?
আইপিএস অংশিকা ভার্মাImage Credit: instagram
| Updated on: Feb 29, 2024 | 7:47 AM
Share

নয়া দিল্লি: আইপিএস বা আইএএস হওয়া মুখের কথা নয়। ইউপিএসসি পরীক্ষায় পাশ করতে অনেকের এক বা দু বছরের বেশি সময় লেগে যায়। অনেকেই দিনের পর দিন কোচিং ক্লাস করে তবেই সাফল্য পান পরীক্ষায়। তবে নয়ডার বাসিন্দা আইপিএস অংশিকা ভার্মার গল্পটা অনেকের থেকেই আলাদা। প্রথম বারে সফল না হলেও দ্বিতীয়বারে সফল হন অংশিকা। তবে কোনও কোচিং কখনও নেননি তিনি। বর্তমানে উত্তর প্রদেশের গোরক্ষপুরে অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার পদে কর্মরত তিনি।

বর্তমানে আইপিএস হলেও আগে তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার। কিন্তু সিভিল সার্ভিসের প্রতি তাঁর আকর্ষণ ছিল বরাবরই। প্রয়াগরাজে জন্ম অংশিকার। নয়ডা থেকে পড়াশোনা করার পর বি টেক ডিগ্রি অর্জন করেন অংশিকা।

পরে ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। ২০২০ সালে পরীক্ষায় তাঁর র‌্যাঙ্ক হয় ১৩৬। এরপরই স্বপ্ন সত্যি হয় অংশিকার। তিনি উত্তর প্রদেশ ক্যাডারের ২০২১ সালের ব্যাচ। যেভাবে একটা ডিগ্রি থাকার পরও নিজের স্বপ্নের পিছনে দৌড়েছেন অংশিকা, তা অনুপ্রেরণা দেয় অনেককেই।

অনেকেই জানেন না আইপিএস অফিসাররা ঠিক কত বেতন পান। এই বিষয়ে কৌতূহল আছে অনেকের। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, একজন আইপিএস অফিসারের বেতন মাসে ৬৪ হাজার টাকা। হাতে পান ৫৪ হাজার টাকা। এরপর র‌্যাঙ্ক অনুযায়ী বাড়তে থাকে বেতন। টাইমস নাউ-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, জানা যায় অংশিকা ভার্মা বেতন ৬৭ হাজার টাকার কিছু বেশি। আইপিএস অফিসারের সর্বোচ্চ পদ হল ডিজি। এই পদে বেতন হয় প্রায় ২ লক্ষ ২৫ হাজার। এছাড়া বাসস্থান, পরিবহনের খরচ পান অফিসাররা।

Follow Us
মিলেনিয়াম পার্কে ড্রোনের কেরামতি, মুগ্ধ দর্শকরা
মিলেনিয়াম পার্কে ড্রোনের কেরামতি, মুগ্ধ দর্শকরা
বিধায়কদের সই জালকাণ্ডে নয়া মোড়, এবার কি জাল গুটাবে সিআইডি?
বিধায়কদের সই জালকাণ্ডে নয়া মোড়, এবার কি জাল গুটাবে সিআইডি?
কৃষকদের জন্য বড় বার্তা মোদীর, কী বললেন?
কৃষকদের জন্য বড় বার্তা মোদীর, কী বললেন?
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের